for Add

পারলেন না নাহিদা

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের নভেম্বরের সেরা হতে পারলেন না বাংলাদেশের নারী ক্রিকেটার বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। নাহিদার সাথে নভেম্বরের সেরা হবার দৌঁড়ে নারী ক্রিকেটাদের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

নারী ক্যাটাগরিতে বাংলাদেশের নাহিদা ও পাকিস্তানের আমিনকে পেছনে ফেলে নভেম্বরের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউস।

আর পুরুষ ক্যাটাগরিতে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের সাথে লড়াইয়ে ছিলেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি ও নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ পারফরমেন্স করেছিলেন নাহিদা। তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। বোলিং গড় ছিল ৪ দশমিক ৮১। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ৪ ম্যাচে ৫ উইকেট নেন নাহিদা।

আর পুরুষ ক্যাটাগরিতে সেরা হওয়া ওয়ার্নার টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে ১৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রান করেন ওয়ার্নার। আর সেমিফাইনালে পাাকিস্তানের বিপক্ষে ৪৯ ও ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রান করেছিলেন ওয়ার্নার। বিশ্বকাপে ৬৯ দশমিক ৬৬ গড় ও ১৫১ দশমিক ৪৪ স্ট্রাইক রেটে ২০৯ রান করেছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে প্রধান ভূমিকাই রাখেন তিনি।

নারীদের ক্যাটাগরিতে সেরা হওয়া ম্যাথিউস নভেম্বরে চার ওয়ানডেতে ১৪১ রান ও ৯ উইকেট নেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রথম ম্যাচে করেন ৫৭ রান ও ৩ উইকেট নেন তিনি। আর দ্বিতীয় ম্যাচেও পান ২৬ রানে চার উইকেট নেন ম্যাথিউস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add