for Add

আশরাফুলের ফিফটি, মেহেদী-নাসুমের ৫ উইকেট

ইমরুল কায়েসের সঙ্গে ওপেন করতে নেমে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। দুই ওপেনারের জুটি শতরান এলেও পরে কক্ষচ্যুত হয়ে পড়ে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। তাদের ইনিংস ধসিয়ে দিতে অফ স্পিনার শেখ মেহেদী ও বাঁহাতি স্পিনার দুজনেই পেয়েছেন ৫টি করে উইকেট।

রোববার রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস ২৬০ রানে থামিয়ে দিয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। শেষ বিকেলে নেমে তাদের দুই ওপেনার অবিচ্ছিন্ন থেকে তুলেছেন ৩ রান।

পূর্বাঞ্চলের ২৬০ রানের ১০১ রানই এসেছে ওপেনিং জুটিতে। ১২০ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬১ করেন আশরাফুল। ৯৩ বলে ৪৬ আসে ইমরুলের ব্যাট থেকে।

৮১ রানে ৫ উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার শেখ মেহেদী। ৯৬ রানে ৫ উইকেট শিকার করেন নাসুম আহমেদ।

টস হেরে ব্যাট করতে নেমে ইমরুল-আশরাফুল মিলে অনায়াসে তুলতে থাকেন রান। পার করে দেন ২৭ ওভার। অধিনায়ক ইমরুল ফিফটি থেকে ৪ রান দূরে নাসুমের বলে ধরা পড়েন অমিত হাসানের হাতে।

পরে রনি তালুকদারকে নিয়ে আরেক জুটি পেয়েছিলেন আশরাফুল। থিতু হওয়া শেখ মেহেদীর বল রনি সামনে পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দেন লেগ স্পিনে। খানিক পর ফিফটি করা আশরাফুলও মেহেদীর একইরকম এক বলে কাবু হয়ে ফিরলে চাপে পড়ে পূর্বাঞ্চল।

দুই স্পিনারের ঘূর্ণিতে দ্রুত উইকেট হারাতে থাকায় সেই চাপ থেকে তাদের আর মুক্তি মিলছিল না। চারে নেমে শাহাদাত হোসেন দিপুও থিতু হয়েছিলেন। তিনিও টানতে পারেননি ইনিংস। এক পর্যায়ে ১৯৫ রানে ৮ উইকেট হারিয়ে বসে পূর্বাঞ্চল। শেষ দিকে দুই পেসার রেজাউর রহমান রাজা ও এনামুল হক মিলে গড়েন প্রতিরোধ। নবম উইকেটে তাদের জুটিতে আসে ৪৭ রান। শেষ উইকেটে রুয়েল মিয়াকে নিয়েও আরও ১৮ রান যোগ করেন রাজা। নয় নম্বরে নেমে তিনি করেন ৩০ রান। এনামুল করেন ২৪।

Tags: , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add