for Add

ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ শুরু অস্ট্রেলিয়ার

ব্যাট-বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

ব্রিজবেনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।

প্রথম ইনিংসে ২৭৮ রানে পিছিয়ে পড়ে ডেভিড মালান ও অধিনায়ক জো রুটের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। মালান ও রুটের ব্যাটিং নৈপুণ্যে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২২০ রান করেছিল ইংলিশরা। এমন অবস্থায় ৮ উইকেট হাতে নিয়ে ৫৮ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। সঙ্গত কারণে চতুর্থ দিন টেস্ট জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন মালান ও রুট।

কিন্তু চতুর্থ দিন ইংল্যান্ডের পরিকল্পনাকে ওলট-পালট করে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। সাথে প্যাট কামিন্স ও ক্যামরুন গ্রিনও।

অসি বোলিং আক্রমণে ২ উইকেটে ২২০ রান দিয়ে চতুর্থ দিন খেলতে নামা ইংল্যান্ড ২৯৭ রানে অলআউট হয়। মাত্র ৭৭ রানে শেষ ৮ উইকেট হারায় ইংলিশরা।

মালান ৮০ ও রুট ৮৬ রানে দিন শুরু করে । আজ চতুর্থ দিন মালানকে ৮২ রানে থামান লিঁও, আর রুটকে ৮৯ রানে শিকার করেন গ্রিন।

মালানকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪শ উইকেট পূর্ণ করেন লিঁও। বিশ্বের ১৭তম ও অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই টেস্ট ক্রিকেটে মাইলফলক স্পর্শ করেন লিঁও।

দিনের শুরুতেই ৯ রানের ব্যবধানে মালান-রুটকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন লিঁও ও গ্রিন।

দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে ১৬২ রান তুলেন মালান ও রুট। ২২৯ রানের মধ্যে মালান-রুটের বিদায়ের পর কোন ব্যাটার শক্ত হাতে দলের হাল ধরতে না পারায় ২৯৭ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। এতে অস্ট্রেলিয়াকে মাত্র ২০ রানের টার্গেট দিতে পারে ইংল্যান্ড।

পরের দিকে ইংল্যান্ডের পক্ষে বেন স্টোকস ১৪, ওলি পোপ ৪, জশ বাটলার ২৩ ও ক্রিস ওকস ১৬ রান করেন।

অস্ট্রেলিয়ার লিঁও ৯১ রানে ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া কামিন্সের এবার শিকার ছিল ২টি। এছাড়া গ্রিন ২টি ও স্টার্ক-হ্যাজেলউড ১টি করে উইকেট নেন।

২০ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩১ বল খরচ হয় অস্ট্রেলিয়ার। নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার পক্ষে ইনিংস শুরু করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তার সঙ্গী ছিলেন মার্কাস হ্যারিস।

দলীয় ১৬ ও ব্যক্তিগত ৯ রানে ক্যারিকে বিদায় দেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। এরপর মানার্স লাবুশেনকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন হ্যারিস। হ্যারিস ৯ ও লাবুশেন শূন্য রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ১৫২ রান করায় ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

আগামী ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। টেস্টটি দিবা-রাত্রির।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ১৪৭ ও ২৯৭, ১০৩ ওভার (রুট ৮৯, মালান ৮২, লিঁও ৪/৯১)।

অস্ট্রেলিয়া : ৪২৫ ও ২০/১, ৫.১ ওভার (ক্যারি ৯, হ্যারিস ৯, রবিনসন ১/১৩)।

ফল : অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add