for Add

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে ভারত

মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। রান বিবেচনায় নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। আবার রান বিবেচনায় নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসেও সবচেয়ে বড় ব্যবধানে হার এটি।

প্রথম টেস্ট ড্র হলেও এ ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪২ পয়েন্ট রয়েছে ভারতের ঝুলিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্র ভারতের। ২ ম্যাচে ১ হার ও ড্র’তে ৪ পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ডের।

তৃতীয় দিন শেষেই দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল ভারত। মুম্বাই টেস্ট জিততে বাকী দু’দিনে নিউজিল্যান্ডের ৫ উইকেট দরকার ছিল ভারতের। আর ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল আরও ৪শ রান।

ভারতের ছুঁড়ে দেয়া ৫৪০ রানের বড় টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৪০ রান তুলেছিল নিউজিল্যান্ড।

চতুর্থ দিন নিউজিল্যান্ডের বাকী ৫ উইকেট তুলে নিতে ভারতের লাগে ৭৫ বল। দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইদের শেষ ৫ উইকেটের ৪টিই নেন ভারতের অফ-স্পিনার জয়ন্ত যাদব। বাকী ১টি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।
১৮ রান নিয়ে শুরু করে রাচিন রবীন্দ্রকে ১৮, কাইল জেমিসন-টিম সাউদিকে শূন্য ও উইলিয়াম সমারভিলকে ১ রানে শিকার করেন জয়ন্ত। ৩৬ রান নিয়ে দিন শুরু করা হেনরি নিকোলসকে ৪৪ রানে আউট করেন অশ্বিন। এই ইনিংসে অশ্বিন ৩৪ ও জয়ন্ত ৪৯ রানে ৪টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৩২৫ এবং ৭ উইকেটে ২৭৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ৬২ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে ১১৯ রানে ভারতের ১০ উইকেট নিয়ে ইতিহাসে জায়গা করে নেন বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল।

প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করায় ম্যাচ সেরা হয়েছেন ভারতের মায়াঙ্ক আগারওয়াল। ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন ভারতের অশ্বিন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add