for Add

পর্তুগালের ভোটটিও পাননি রোনালদো

খেলোয়াড়ী জীবনের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে যাবার একটি অদৃশ্য লড়াই সবসময়ই রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। আর্জেন্টিনার মত একটি ফুটবল বান্ধব দেশের খেলোয়াড় হিসেবে মেসিকে নিয়ে হয়ত কিছুটা হলেও নাড়াচাড়া হয়েছে বেশি। কিন্তু পর্তুগালকে অনেকটা একাই বিশ্ব দরবারে পরিচিত করার দক্ষতা বেশ কয়েকবারই প্রমাণ করেছেন রোনালদো।

বিশেষজ্ঞ ছাড়িয়ে পুরো ফুটবল বিশ্বই হয়ত একদিন এই দুই তারকার বিদায়ের পর একের পর এক আলোচনা চালিয়ে যাবেন, দুজনের মধ্যে কে সেরা। মাঠের লড়াইকে ছাড়িয়ে এই আলোচনা অনেক সময় পুরস্কারের সংখ্যার উপরেও বিবেচিত হয়। তেমনই এক আলোচনা এবারের মর্যাদাকর ব্যালন ডি’র ঘোষণা পর উঠে এসেছে। সপ্তমবারের মত এই পুরস্কার জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদোকে পিছনে ফেলেছেন মেসি। তার থেকে দুটি পুরস্কার কম পেয়েছেন রোনালদো।

কিন্তু এবারের পুরস্কারের আগে রোনালদো নাকি বলেছিলেন মেসির থেকে একটি বেশি হলেও ব্যালন ডি’অর জিতে তিনি অবসরে যেতে চান। যদিও পরবর্তীতে এই ধরনের মন্তব্য তিনি করেননি বলে অস্বীকার করেছেন।

২০১৭ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জয় করেছিলেন রোনালদো। এবার তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছেন। তার থেকে বেশি ভোট পেয়ে এই তালিকায় শীর্ষস্থানগুলোতে রয়েছেন রবার্ট লিওয়ানোদোস্কি, এন’গোলো কান্টে, জর্জিনহো ও করিম বেনজেমা।

বিশ্বজুড়ে জাতীয় দলের কোচ ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে শীর্ষ পাঁচজনকে বাছাই করা হয়। সকলের ভোট গণনা করে এই তালিকা প্রকাশ করা হয়। রোনালদো এবার নিজ দেশের সাংবাদিকের ভোটটিও পাননি। পর্তুগালের গণমাধ্যম এসআইসি’র সাংবাদিক জোয়াকুইম রিটা শীর্ষ পাঁচজনের মধ্যে রোনালদোকে বিবেচনা করেননি। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহারে মূখ্য ভূমিকা রাখা ফরাসী তারকা কান্টেকে রিটা সর্বোচ্চ ভোট দিয়েছেন। তার দ্বিতীয় ভোটটি গেছে পোলিশ তারকা রবার্ট লিওয়ানোদোস্কির দিকে। রিটা অবশ্য কিলিয়ান এমবাপ্পে, জর্জিনহো ও মোহাম্মদ সালাহকে মেসির থেকেও এগিয়ে রেখেছেন।

ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জয়ী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ এক প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ শীর্ষ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এরপর সেখান থেকে ৫০ জন বিশেষজ্ঞ সাংবাদিক সেরা পাঁচ খেলোয়াড় নির্বাচন করেন। প্রত্যেক সাংবাদিক পাঁচজন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দিতে পারেন। প্রথমে থাকা খেলোয়াড় পাবেন ৬ পয়েন্ট। এভাবে ক্রমানুসারে ওই সাংবাদিকের তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফুটবলার পাবেন যথাক্রমে ৪, ৩, ২ ও ১ পয়েন্ট।

এভাবে ৫০ জন বিশেষজ্ঞ সাংবাদিকের মোট ভোট থেকে হিসাব করা হয় কোন খেলোয়াড় মোট কত পয়েন্ট পেয়েছেন। যার প্রাপ্ত পয়েন্ট বেশি হয়, তার হাতেই উঠে ব্যালন ডি’অর। এবার সর্বোচ্চ পয়েন্ট পাওয়া মেসির হাতেই উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার।

মেসির পয়েন্ট ছিল ৬১৩। ৫৮০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন লিওয়ানোদোস্কি। এছাড়া জর্জিনহো ৪৬০, করিম বেনজেমা ২৩৯ পয়েন্ট, এনগোলো কান্তে ১৮৬ পয়েন্ট ও ক্রিস্টিয়ানো রোনালদো ১৭৮ পয়েন্ট পেয়েছেন।

ব্যালন ডি’অরের এবারের আসরে রোনালদোর চেয়ে এগিয়ে ছিলেন ৫ জন। ২০১০ সালের পর এটাই ব্যালন ডি’অরে রোনালদোর সবচেয়ে খারাপ তালিকা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add