for Add

সমাপ্তির পথে ডোমিঙ্গোর বাংলাদেশ অধ্যায়!

মাঠ ও মাঠের বাইরে নানামুখী চাপ সহ্য করতে না পেরে কোচ রাসেল ডোমিঙ্গোকে বিদায় বলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে নাকি এই দক্ষিণ আফ্রিকানকে বরখাস্তের চিঠিও ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও বিসিবির পক্ষ থেকে পরিস্কারভাবে কিছু বলা হয়নি। তাকে বরখাস্ত করার চিঠি দেওয়া হয়েছে গত মাসেই। নভেম্বর মাসের ৩০ তারিখ ডোমিঙ্গোর চাকরীচূত করার চিঠি প্রদান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রাসেল ডোমিঙ্গোর সাথে চুক্তি হয়েছে দুই দফায়। প্রথম দফার চুক্তিটা ছিল নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। দ্বিতীয় দফার চুক্তিটা শুরু করা তারপর থেকেই। ঝামেলা ছিল দ্বিতীয় দফার চুক্তি থেকেই যেখানে রাসেল ডোমিঙ্গোকে এক বছরের গ্যারান্টেড পিরিয়ড সাপেক্ষে মাসিক কর বাদে ১৭ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হতো বিসিবিকে। কিন্তু বিসিবি অপেক্ষা করেছে সেই পথে না হাঁটতে, বরং আগের চুক্তির শেষ দিন-ই বরখাস্ত করেছে রাসেল ডোমিঙ্গোকে যে চুক্তির নিয়ম অনুসারে রাসেল ডোমিঙ্গোকে বোর্ড যে কোন সময় শর্তবিহীনভাবে বরখাস্ত করতে পারবে।

আইনজীবিদের সঙ্গে আলোচনা করে বিসিবি সেই পথেই হেঁটেছে। দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকে বিসিবি সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) নিজাম উদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরিত বরখাস্তের চিঠি যাওয়ার পর খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমটিতে। বিসিবির একজন পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ’বর্তমান পরিস্থিতিতে ডোমিঙ্গোকে নিয়ে কাজ চালিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। মূলত আইনজীবীর সাথে কথা হয়েছে, এরপর আমরা দেখলাম যে এখানে একটা সুযোগ আছে যেটাতে উনাকে শুধুশুধু বেতন দিতে হবে না। সেইভাবেই সবকিছু এগোচ্ছে’।

যদিও ঘটনার তিনদিন পরেও মুখ খোলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিষয়টি তিনি জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। বরং কোন ক্ষেত্রে বলেছেন ইঙ্গিত দিয়ে, খেলোয়াড়দের অনেকে রাসেলকে কোন সমস্যা না মনে করলে খুব বেশি করার থাকছে না বোর্ডের জন্য।

তবে বাংলাদেশ দলের সাথে নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গো, তবে তারপর আর তাকে দেখা যাবে না টাইগার ড্রেসিংরুমে, এমনটাই নিশ্চিত হওয়া গেছে। এদিকে বরখাস্তের চিঠির বিপরীতে আপিল করারও সুযোগ থাকবে রাসেল ডোমিঙ্গোর সামনে।

এদিকে এখন চুক্তি বাড়িয়েও ডমিঙ্গোর ব্যাপারে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বিশ্বকাপের আগেই ডমিঙ্গোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে বিসিবি। আপাতত সেই চুক্তিই এখন পর্যন্ত বহাল থাকছে। যদিও তাতে ডমিঙ্গোর চাকরি নিশ্চিত করা যাচ্ছে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে আর হতাশাজনক পারফরম্যান্সের কারণে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর গদিটাও এখন নড়বড়ে হেয়ে গেছে। কোচের পদে তিনি থাকছেন কিনা, এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হয়ে আসছে, যা এখনো চলমান রয়েছে। যদিও বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আসেনি।

অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বিশ্বকাপের আগেই ডমিঙ্গোর সঙ্গে চুক্তি বাড়িয়েছে বিসিবি। আপাতত সেই চুক্তিই বহাল থাকছে। এখন আবার বলছেন জানুয়ারী মাসে তার বিষয়ে সিদ্বান্ত নেওয়া হবে। তবে সময়টা খুব দ্রুতই শেষ হয়ে আসছে।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add