for Add

নিউজিল্যান্ড যাবেন না, বিসিবিকে জানিয়ে দিলেন সাকিব

নিউজিল্যান্ড সফরে যাবেন না বলে বোর্ড প্রধানকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন সাকিব আল হাসান। তবু তাকে রেখেই নিউজিল্যান্ড সফরের স্কোয়াড দিয়েছিল বিসিবি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, তারা অপেক্ষায় আছেন আনুষ্ঠানিক চিঠির। এবার সেই চিঠিও বিসিবিকে পাঠিয়ে দিয়েছেন সাকিব।

বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার পর পরই আনুষ্ঠানিক চিঠিতে নিউজিল্যান্ড না যাওয়ার কথা বলেন সাকিব। এই সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন শীর্ষ এই অলরাউন্ডার।

বিসিবি তার আবেদন অনুমোদন করছে কিনা এই ব্যাপারে জানতে চেয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালীন নিউজিল্যান্ড সফরের ১৮ জনের দল জানিয়ে দেয় বিসিবি। ওই সময়ই গণমাধ্যমের সঙ্গে আলাপে নাজমুল জানিয়েছিলেন সাকিবের অনিচ্ছার কথা, আনুষ্ঠানিকভাবে সে কিছু বলেনি, অনানুষ্ঠানিকভাবে আমাকে খবর দিয়েছে (নিউজিল্যান্ড না যাওয়ার ব্যাপারে)। আমি বলেছি না আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তারপরে দেখব।’

টেস্টে না খেলে এর আগে একাধিকবার ছুটি নিয়েছিলেন সাকিব। এর আগে একবার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলেননি, নিউজিল্যান্ড সফরে যাননি দুবার। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে আইপিএলের কারণে টেস্ট খেলতে যাননি তিনি। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলেননি তিনি। মিরপুরে চলমান দ্বিতীয় টেস্টে আছেন সাকিব।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ করেই ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ দল। ১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্ট খেলবে মুমিনুল হকের দল।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add