for Add

আলোর স্বল্পতায় অনেক আগেই শেষ প্রথম দিনের খেলা

বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় সেশনে ২৫ মিনিট খেলা হয়নি। তারপরও দুই সেশন মিলিয়ে ৫৭ ওভার খেলা হয়েছিল। কিন্তু চা-বিরতির পর আলোক স্বল্পতায় আর খেলা হলো না। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই দিনের সমাপ্তি ঘোষণা করলেন দুই আম্পায়ার।

শনিবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান। বিকাল ৪টা ৬ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার শরফুদৌল্লাহ সৈকত ও মাইকেল গফ।

ওপেনাররা ভাল শুরুর পর তাইজুল ইসলামের জোড়া আঘাতে খেলায় ফিরেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ম্যাচ ছিল সমতায়। দ্বিতীয় সেশনে বাংলাদেশকে হতাশ করলেন বাবর আজম-আজহার আলি। বৃষ্টি বিঘ্নিত সেশনে কোন উইকেটই পেল না বাংলাদেশ।

শনিবার মিরপুর টেস্টের চা-বিরতি পর্যন্ত ২ উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। তাতে কোন উইকেট না হারিয়ে পাকিস্তান যোগ করেছে ৮৩ রান। ৯৯ বলে ৬০ রান নিয়ে ক্রিজে আছেন বাবর। ১১২ বলে ৩৬ রান করে ক্রিজে আছেন আজহার। তৃতীয় উইকেটে তাদের জুটিতে এসে গেছে ৯১ রান। চা-বিরতির পেরিয়ে গেলেও আলোক স্বল্পতায় বন্ধ রয়েছে খেলা।

প্রথম সেশনে উইকেট নেওয়ার পরিস্থিতি এলেও দ্বিতীয় সেশনে তেমন অবস্থা তৈরি করতে পারেনি বাংলাদেশ। সময় নিয়ে থিতু হয়ে খেলা এগিয়ে নেন বাবর-আজহার। বাবর ছিলেন একটু বেশি আগ্রাসী, আজহার হেঁটেছেন সতর্ক পথে।

এর আগে টস জিতে ভালো শুরু পায় পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক প্রথম ঘন্টা পার করে দেন অনায়াসে। সকালে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আকাশ ছিল মেঘলা। তাতে বোলিং পেয়ে শুরুতে সেটা কাজে লাগানোর একটা বড় সুযোগ ছিল বাংলাদেশের। প্রথম ওভারেই সে আভাস দিয়েছিলেন ইবাদত হোসেন। তবে আলগা বল করে চাপ সরিয়ে দেন সৈয়দ খালেদ আহমদ। উদ্বোধনী জুটিতে আবারও ভাল শুরু পেয়ে যায় পাকিস্তান।

আগের টেস্টে দুই ইনিংসেই ঝলক দেখানো আবিদ আলি ছিলেন সাবলীল, নিয়ন্ত্রিত। আব্দুল্লাহ শফিকও হয়ে গিয়েছিলেন থিতু। সাকিব আল হাসান এসেও তাদের আলগা করতে পারেননি। প্রথম ঘণ্টায় কোন সুযোগই দেননি তারা।

প্রথম ঘণ্টার পার হয়ে যাওয়ার পর সাফল্য ধরা দেয় বাংলাদেশের। আগের ম্যাচে বাংলাদেশের বোলিং হিরো তাইজুল ইসলাম ভেতরে ঢোকা এক ডেলিভারিতে বোকা বানান শফিককে। পাকিস্তানের ওপেনারের ব্যাট-প্যাডের মধ্যে ফাঁক ছিল বিস্তর। এরমাঝ দিয়ে বল ভেঙ্গে দেয় স্টাম্প। ১৯তম ওভারে গিয়ে ৫৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপরের খানিকটা সময় দারুণ বল করতে থাকেন তিনি।আজহার আলিকেও ফিরিয়ে দেওয়ার কাছে চলে গিয়েছিলেন। তবে কট বিহাইন্ডের আবেদন রিভিউ নিয়েও সফল হয়নি বাংলাদেশ। পরের ওভারেই আসে সবচেয়ে বড় উইকেট। আগের ম্যাচে পাকিস্তানের ব্যাটিং হিরো আবিদকে ছেঁটে ফেলেন তাইজুল। তার সোজা বল কাট করতে গিয়ে প্লেইড অন হয়ে যান আবিদ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ৫৭ ওভার ১৬১/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৬০, বাবর ৩৬; ইবাদত ০/২৮, খালেদ ০/১৯, সাকিব ০/৩৩, তাইজুল ২/৪৯, মিরাজ ০/৩১)।

Tags:

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add