for Add

আগারওয়ালের সেঞ্চুরি, শূন্য রানে বেশি আউটের নয়া রেকর্ডে কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। আগারওয়ালের অনবদ্য সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের প্রথম দিন শেষে ৭০ ওভারে ৪ উইকেটে ২২১ রান তুলেছে ভারত। ১২০ রানে অপরাজিত আগারওয়াল। তবে একই ওভারে খালি হাতে ফিরেন ভারতের দুই সেরা ব্যাটার চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ভারতের মাঠে সবচেয়ে বেশিবার শূন্যতে আউটের নয়া রেকর্ডও গড়েছেন কোহলি।

বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে পারেনি। স্থানীয় সময় পৌনে ১২টায় শুরু হয় ম্যাচ।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারতের অধিনায়ক কোহলি। দলকে দারুণ সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার আগারওয়াল ও শুভমান গিল। ২৭ দশমিক ৩ ওভারে ৮০ রান যোগ করেন তারা। এরমধ্যে ৪৪ রান অবদান ছিল গিলের। ৭১ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন গিল।

নিজের ১১তম ওভারে গিলকে আউট করেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। এরপর ১২তম ওভারে ভারত শিবিরে জোড়া আঘাত হানেন প্যাটেল। ওভারে পূজারা ও অধিনায়ক কোহলিকে শিকার করেন প্যাটেল। দু’জনকেই খালি হাতে ফেরান প্যাটেল। পূজারা ৫ ও কোহলি ৪ বল খেলেন।

ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে দশমবারের মত শূন্য রানে ফিরলেন কোহলি। এরমধ্যে ছয়টি ঘরের মাঠে। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি খালি হাতে ফেরার রেকর্ডও গড়লেন সিরিজের প্রথম টেস্ট না খেলা কোহলি।

৫ বলের ব্যবধানে পূজারা ও কোহলির পতনে ক্রিজে আগারওয়ালের সঙ্গী হন অভিষেক টেস্টে সেঞ্চুরি করা শ্রেয়াস আইয়ার। ৩টি চারে ইনিংস শুরু করেছিলেন আইয়ার। আগারওয়ালের সাথে দলের চাকা সচলও রেখেছিলেন তিনি। জুটিতে দলের স্কোর দেড়শও পার করেন তারা। তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান নিউজিল্যান্ডের প্যাটেল।

আইয়ারকে ১৮ রান থামিয়ে নিউজিল্যান্ডকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন চতুর্থ উইকেট নেয়া আইয়ার। চতুর্থ উইকেটে আগারওয়াল ও আইয়ার ৮০ রান যোগ করেন।

আইয়ারের যখন ফিরেন তখন ৮৫ রানে দাঁড়িয়ে আগারওয়াল। ৫৯তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে ১৯৬তম বলে ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন আগারওয়াল। ১৩ ইনিংস পর সেঞ্চুরি পেলেন তিনি। ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ২৪৩ রানের ইনিংস খেলেছিলেন আগারওয়াল।

সেঞ্চুরি তুলে দিন শেষে অপরাজিত থাকেন আগারওয়াল। তার সাথে অপরাজিত আছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৬১ রান যোগ করেছেন তারা। ২৪৬ বল খেলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১২০ রান করেন আগাওয়াল। ৩টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে অপরাজিত ২৫ রান করেছেন ঋদ্ধিমান।

নিউজিল্যান্ডের সফল বোলার প্যাটেল ২৯ ওভার বল করে ৭৩ রানে ৪ উইকেট নিয়েছেন।

ইনজুরির কারণে এ টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ভারতের আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা।

কানপুরে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add