for Add

লঙ্কার কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

দুই স্পিনার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়ার আগুন ঝড়ানো বোলিং নৈপূণ্যে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট ২-০ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো লঙ্কানরা। সিরিজের প্রথম টেস্ট ১৮৭ রানে জিতেছিল লঙ্কা।

টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তুর্ভুক্ত। তাই এই সিরিজ থেকে দুই জয়ে পূর্ণ ২৪ পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। এতে ২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে উঠে এলো। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে ওয়েস্ট ইন্ডিজ।

গল টেস্টে ধনাঞ্জয়া ডি সিলভার অনবদ্য সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩২৮ রান করেছিল লঙ্কা। ২ উইকেট হাতে নিয়ে ২৭৯ রানে এগিয়েছিল। ১৫৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ধনাঞ্জয়া। ১১০ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন এম্বুলদেনিয়া।

শুক্রবার পঞ্চম ও শেষ দিনে ব্যক্তিগত ৩৯ রানে এম্বুলদেনিয়া আউট হলে ৯ উইকেটে ৩৪৫ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ১৫৫ রানে অপরাজিত থাকেন ধনাঞ্জয়া। তার ২৬২ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিল।

ওয়েস্ট ইন্ডিজের ভেরাসামি পারমল ৩টি, রোস্টন চেজ ২টি ও অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট-জেসন হোল্ডার ১টি করে উইকেট নেন।

২৯৭ রানের টার্গেটে খেলতে নেমে এম্বুলদেনিয়া ও রমেশের ঘুর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ৫৬ দশমিক ১ ওভার ব্যাট করে ১৩২ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের দশ উইকেট ভাগাভাগি করে নেন এম্বুলদেনিয়া ও রমেশ।
এম্বুলদেনিয়া ৩৫ রানে ও রমেশ ৬৬ রানে ৫টি করে উইকেট নেন। এম্বুলদেনিয়া ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত এবং ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নেন রমেশ।

প্রথম ইনিংসে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টিসহ মোট টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ম্যাচে ১০ উইকেট শিকার করেন রমেশ।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন এনক্রুমার বোনার। এরপর জার্মেই ব্ল্যাকউড ৩৬ ও শাই হোপ ১৬ রান করেন।
ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ও সিরিজ সেরা হন রমেশ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add