for Add

যে কারণে উচ্ছ্বাসিত মোমিনুল…

অল রাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে অধিনায়ক মোমিনুল হক বলেছেন এর ফলে দ্বিতীয় তথা চূড়ান্ত টেস্টে পাকিস্তানের বিপক্ষে অনুপ্রেরণা পাবে বাংলাদেশ। সাকিবের প্রত্যাবর্তন দলীয় কম্বিনেশনে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।

সফরকারী পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে হেরে যাবার পর দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ৮ উইকেটে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়েছিল টাইগাররা। সবগুলো ম্যাচেই দলের বাইরে ছিলেন সাকিব। টি -২০ বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টাইগার অল রাউন্ডার।

অবশ্য টি-২০ সিরিজে না থাকলেও প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডের অন্তর্ভুক্ত ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ফিটনেস পরীক্ষায় উর্ত্তীণ না হওয়ায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন তিনি।

দলের জন্য এই অল রাউন্ডারের গুরুত্ব তুলে ধরে মোমিনুল বলেন, ‘সাকিব পাশে থাকলে অধিনায়ক হিসেবে আমার কাছে সবকিছু সহজ হয়ে যায়। এই মুহূর্তে তার কারণে সবকিছু সহজ হয়ে গেছে। আপনারা জানেন তিনি এমন এক খেলোয়াড় যার মধ্যে দুটি গুণ রয়েছে। তিনি আমাদের এমন একটি কম্বিনেশন পাইয়ে দিতে পারেন যাতে আমাদের খেলাটা অনেক সহজ হয়ে যায়। এখন আমরা চার বোলার ও সাত ব্যাটারের ঐতিহ্যগত কম্বিনেশনে ফিরতে পারব।’

একই ভাবে ফাস্ট বোলার তাসকিন আহমেদের ফিটনেস রিপোর্টের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মোমিনুল। প্রথম টেস্টে খুব একটা কার্যকরী হতে পারেনি বাংলাদেশের ফাস্ট বোলিং। পাকিস্তান যেখানে ১৬ উইকেট দখল করেছে সেখানে ২ উইকেট লাভ করেছে বাংলাদেশ। মোমিনুল বলেন, চট্টগ্রামের পিচ তাসকিনের জোড়ালো বোলিংকে মিস করেছে।

তিনি বলেন, ‘শনিবার টসের আগে আমরা কন্ডিশন পর্যবেক্ষণ করব। তবে যেহেতু সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে তাই আমরা তাসকিনকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাই না।’

প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার। দুই ইনিংসে যথাক্রমে ৪৯ ও ৩৯ রানে চার উইকেট হারানোটা ম্যাচ হারের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। পাকিস্তানের বিপক্ষে হারের গন্ডি থেকে বের হতে হলে স্বাগতিক দলকে পরাজয় থেকে শিক্ষা নিতে হবে।

মোমিনুল বলেন, ‘টেস্ট ক্রিকেটের প্রথম ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত: প্রথম টেস্টে দুই ইনিংসেই প্রথম ঘন্টায় আমাদের টপ অর্ডাররা উইকেট বিলিয়ে এসেছেন।

আমার মনে হয় ম্যাচের প্রথম ঘন্টার জন্য সবাইকে এখন সচেতন হতে হবে। আমাদের মুল শক্তি হচ্ছে ব্যাটিং। পাকিস্তানী বোলারদের চাপে ফেলতে হলে অন্তত ছয় সেশন আমাদের ব্যাটিং করতে হবে। আমরা ম্যাচ জয়ের জন্য খেলতে এসেছি। তাই আশা করছি আরো শক্তি নিয়ে আমরা ম্যাচে ফিরতে পারব।’

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add