for Add

তিন বছর পর মিরপুর টেস্টে সাকিব

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট দিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও জাতীয় দলের হয়ে দেখা যাবে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। যে কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব।

তবে শনিবার মিরপুরে তিন বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর মিরপুরের ভেন্যুতে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ছিল সেটি। ঐ টেস্টের অধিনায়ক ছিলেন সাকিব। ম্যাচটি ইনিংস ও ১৮৪ রানে জিতেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ব্যবধানে হারায় ম্যাচে দ্বিতীয়বার ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। বল হাতে প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন সাকিব।

ঐ ম্যাচের পর মিরপুরের ভেন্যুতে মাত্র ৩ টেস্ট খেলেছে বাংলাদেশ।

মিরপুরের ভেন্যুতে এ পর্যন্ত ১৭ ম্যাচে ব্যাট হাতে ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৪৫ দশমিক ২৭ গড়ে ১৩১৩ রান করেছেন সাকিব।

বল হাতে ৬৩ উইকেট শিকার করেছেন সাকিব। ইনিংসে পাঁচবার ও ম্যাচে ১০বার পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি।

এ বছরের ফেব্রুয়ারিতে দেশের হয়ে চট্টগ্রামের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানের সুবাদে নাটকীয়ভাবে ঐ টেস্টটি ৩ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add