for Add

কেন এই প্রশ্ন উঠছে…

যোগ্যতা প্রমাণ করে একজন তরুণ অল্প বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারেন। কিন্তু তাকে যদি অতিরিক্ত সুযোগ দেওয়া হয় তখন তো প্রশ্ন উঠতেই পারে। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়রাও একটা সময় তরুণ ছিলেন। কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করে তবেই দলে সুযোগ পেয়েছেন।

বর্তমানে কেউ তাদের জায়গাটিও নিতে পারছেনা। একটা সময় অষ্ট্রেলিয়া জাতীয় দলে ২৫ বছরের নিচে কাউকে অভিষেক করানো হতোনা। আর একজন ব্যাটসম্যানের যৌবন বলতে ত্রিশের পরের সময়টাকে বোঝানো হয়ে থাকে। সে যত খেলবে ততই ঋব্ধ হবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র হলেই যেন বিপদের কোন শেষ নেই। বোর্ডের সমালোচনা থেকে শুরু করে একটু অন্যভাবে কথা বললেই চক্ষুশূল হতে হয়। সে কারণেই সম্ভাবনা থাকা সত্ত্বেও টেষ্ট ক্রিকেট ছাড়তে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।

এখন সিনিয়র হিসেবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান রয়েছেন। পঞ্চপান্ডবের বাকিজন মাশরাফি বিন মর্তুজা তো আনুষ্ঠানিতভাবে বিদায় না বললেও ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তাতে রয়েছে সন্দেহ। এদেরকে সেভাবে সুযোগ না দিয়ে কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো আসার পর থেকেই তরুণদের উপরই বেশি করে ভরসা রাখছেন। কিন্তু তারা এর প্রতিদান তো দিতে পারছেন ই না উল্টো দলকে বেশিরভাগ সময়ে বিপদে ফেলে এসেছেন।

পাকিস্তানের বিপক্ষে টেষ্ট দলে থাকা তিন তরুণ সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান যারপরনাই ব্যর্থ হয়েছেন।

আর সে কারণে অনেক খোলাখোলিভাবেই অধিনায়ক মোমিনুল হক সৌরভ তরুণদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সিরিজের প্রথম চট্টগ্রাম টেষ্ট নিয়ে পুরনো অভ্যাসে সেই একই হারের গল্প তৈরি হয়েছে। বাংলাদেশের টেস্ট এলেই লেখা হয় বিষাদের কাব্য, যেখানে দুঃখিনী দলটির নামও প্রিয় মাতৃভুমি। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও তেমনই হলো। হতাশার পারফরম্যান্সে মেনে নিতে হলো বিশাল হার। ‘দিন যায়, কথা থাকে’ জনপ্রিয় এই গানটির মতো করে ভাবলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে দিন পেছনে ফেলে রেখে এসেছে, তার বেশিরভাগ অংশেই হতাশার গল্প তৈরি হয়েছে। আশার আলো কিছুই দেখা যাচ্ছেনা।

ওয়ানডে বা টি-টোয়েন্টিতে কম-বেশি সফলতা প্রায়ই ধরা দেয়। কিন্তু টেস্ট এলেই লেখা হয় বিষাদের কাব্য, যেখানে দুঃখিনী দলটির নাম এই বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও তেমনটাই হলো। হতাশার পারফরম্যান্সে মেনে নিতে হলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার।

পাচঁদিন মাঠে গড়ানো বড় এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হলো বাংলাদেশের। প্রথম সাইকেলেও জয়হীন থাকতে হয়েছিল বাংলাদেশকে। টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান করে। লিটন কুমার দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রান করে বড় স্কোর করতে সহায়তা করেন। জবাবে তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ২৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। তাইজুল ৭ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে মেলে ৪৪ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে লিটনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ১৫৭ রানে অলআউট হয়ে গেলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। বিনা উইকেটে ১০৯ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। পরে পঞ্চমদিন মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় সফরকারীরা।

মাঠে বাজে ক্রিকেট খেলার পরও চতুর্থ দিন শেষে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, এই ম্যাচে যেকোনো কিছু হতে পারে। বিশেষ কিছু আশায় ছিলেন তিনি। কিন্তু সেই ’বিশেষ কিছু’ দুই উইকেটের বেশি হলো না। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় থাকলেও টেস্টে সেটা এখনও অধরা। পাকিস্তানের বিপক্ষে এটা ছিল বাংলাদেশের ১২তম টেস্ট।

যার মধ্যে ১১ ম্যাচেই বাংলাদেশের হার, একটি ম্যাচ ড্র হয়। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটা বাংলাদেশের ষষ্ঠ হার, আর চট্টগ্রামে তৃতীয়বারের মতো। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের বিকল্প কোথায়! এমন প্রশ্ন বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে। কিন্তু তার উত্তর হয়ে আসতে পারেননি তেমন কেউই।

বিশেষ করে ওপেনিংয়ে সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক বিজয়, এমনকি সবশেষ সাদমান ইসলাম ও সাইফ হাসান। কারও ওপরই আস্থা রাখা যায়নি। অনিয়মিত পারফরমার হওয়ায় ভরসা রাখা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট সবসময়ই তরুণদের প্রাধান্য দিয়ে আসছে। তারা ভুল করলেও বার বার সুযোগ দেয়া হয়। কিন্তু কোনো অভিজ্ঞ ক্রিকেটার একবার বাদ পড়লে ফিরে আসার নজির দেখা যায় কমই। টেস্ট ক্রিকেটেই যেমন দফায় দফায় ব্যর্থ হওয়া সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটারদের জায়গায় অভিজ্ঞ কাউকে সেভাবে ডাকাও হচ্ছে না।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add