for Add

এ বছর নেইমারের মাঠে নামা হচ্ছে না

এ বছর আর মাঠে নামা হচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

সেইন্ট-এতিয়েনের বিপক্ষে রোববার লিগ ওয়ানের ম্যাচে শেষ মুহূর্তে বাম গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন নেইমার। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে পিএসজি থেকে নিশ্চিত করা হয়েছে। ম্যাচটিতে পিএসজি ৩-১ গোলে জয়ী হয়েছে।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন পরীক্ষার পর নেইমারের বাম গোঁড়ালির লিগামেন্টে ইনজুরি ধরা পড়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ ব্যাপারে আরো বিস্তারিত জানা যাবে।’

এবারের মৌসুমে পিএসজির হয়ে নেইমার ১৫ ম্যাচের মধ্যে ১৩টিতে মূল একাদশে খেলেছেন। ফ্রান্সে আসার পর থেকেই গত চার বছর বিভিন্ন ইনজুরিতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে নেইমারের।

নেইমার নিজের টুইটার অ্যাকাউন্টে সোমবার পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে নেইমার বাম পায়ে প্রেসোথেরাপি বুট পড়ে আছেন। এর আগে ম্যাচের দিন ইন্সটাগ্রামে লিখেছিলেন, ‘এটা একজন ক্রীড়াবিদের জীবনে সত্যিই দারুণ এক দূর্ভাগ্যের অধ্যায়। আমার জীবনে প্রায়ই এই মুহূর্তগুলো আসছে। বারবারই আমি তা কাটিয়ে সামনে এগিয়ে গেছি। আশা করছি এবারও আরো বেশি শক্তিশালী ও সাহস নিয়ে মাঠে ফিরতে পারবো।’

ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে নেইমার দলে ফিরতে পারবেন। গ্রুপ-এ’র রানার্স-আপ হিসেবে ম্যানচেস্টার সিটির পিছনে থেকে পিএসজি ইউরোপীয়ান প্রতিযোগিতার নক আউট পর্ব নিশ্চিত করেছে।

লিগ ওয়ানে ১৫ ম্যাচ শেষে ১৩ জয়ে ৪০ পয়েন্টসহ রেনের থেকে ১২ পয়েন্ট এগিয়ে মরিসিও পোচেত্তিনোর দল টেবিলের শীর্ষে অবস্থান করছে।

এদিকে নেইমারের দল ব্রাজিলও ইতোমধ্যেই বাছাইপর্ব পার করে কাতার বিশ্বকাপের মূল মঞ্চের টিকিট নিশ্চিত করেছে। যদিও বাছাইপর্বে ব্রাজিলের এখনো কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ২৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে নেইমারকে দেখা যাচ্ছেনা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add