for Add

ফিরলেন সাকিব-তাসকিন

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ফিরিয়ে এনে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মত টেস্ট দলে ওপেনার নাইম শেখ।

চট্টগ্রামের প্রথম টেস্টের দলেও ছিলেন সাকিব। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব। তার খেলা নির্ভর করেছিল ফিটনেসের উপর। তবে সুস্থ হয়ে উঠে গেল কয়েকদিন অনুশীলনও করেছেন অলরাউন্ডার সাকিব।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হাতের বুড়ো আঙুলে চোট পান পেসার তাসকিন। সেলাইও করতে হয়েছে আঙ্গুলে। তবে ফিট হয়ে উঠায় ঢাকা টেস্টের দলে সুযোগ পেয়েছেন তাসকিন।

এদিকে, প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন নাইম। ইতোমধ্যে দেশের হয়ে ৩২টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন তিনি।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান।

প্রথম ইনিংসে ১৪ রান করে করেন দু’জনে। আর দ্বিতীয় ইনিংসে সাদমান ১ ও সাইফ ১৮ রান করেন। যে কারণে দলে আরও একজন ওপেনারকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ।

৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী নাইম। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৮৩ রান করেছেন তিনি।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে হারে বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাইম শেখ।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add