for Add

চেলসির ঘাড়ে নি:শ্বাস ফেলছে লিভারপুল

সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসির ঘাড়ে এখন নি:শ্বাস ফেলছে লিভারপুল। এদিকে নিউক্যাসলকে ২-০ গোলে পরাজিত করে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। নতুন কোচ এডি হাউয়ের অধীনে এটি ম্যাগপাইদের প্রথম পরাজয়।

অ্যানফিল্ডে জার্গেন ক্লপের দলের হয়ে জোড়া গোল করেছেন দিয়োগো জোতা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে পরাজয়ের পর এটি ছিল সব ধরনের প্রতিযোগিতায় রেডদের টানা তৃতীয় জয়। এই জয়ে চেলসির থেকে এক পয়েন্ট পিছিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।

তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি আগামী ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারাতে পারলে আবারো লিভারপুলকে টপকে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করবে।

ম্যাচে এগিয়ে যাবার জন্য লিভারপুল মাত্র দুই মিনিট সময় নিয়েছে। স্কটিশ ডিফেন্ডার এন্ড্রু রবার্টসনের ক্রস থেকে জোতা পোস্টের খুব কাছ থেকে বল জালে জড়ান। ৩২ মিনিটে মোহাম্মদ সালাহ পাস থেকে সহজ ফিনিশিংয়ে আবারো গোল জোতা গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। এ নিয়ে মৌসুমে অষ্টম গোল করলেন জোতা। সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচে অন্তত দুই গোল করা লিভারপুল এতেই থেমে থাকেনি।
সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে গোল করে দীর্ঘদিনের খরা কাটানো থিয়াগো আলকানটারা গোল করেছেন। ৩৭ মিনিটে স্প্যানিশ এই মিডফিল্ডারের শট ডিফ্লেকটেড হয়ে জালে জড়ালে ব্যবধান ৩-০ হয়। ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইক লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করেন। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের কর্ণার থেকে ১৪ মাস পর প্রথম গোল করলেন এই ডাচ ডিফেন্ডার।

গত সপ্তাহে লিভারপুলের কাছে লিগে ৪-০ গোলে বিধ্বস্ত হবার মধ্য দিয়ে আর্সেনালের সব ধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড শেষ হয়েছে। কিন্তু এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মাটিনেলির গোলে পাঁচ ম্যাচে চতুর্থ জয় নিশ্চিত হয় গানার্সদের।

মৌসুমের শুরুটা ভাল না হলেও মিকেল আর্তেতার দল এখন চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের সাথে সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। যেকোন মূল্যেই তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায় আর্তেতা শিষ্যরা।

ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে পরাজয়ের পর এই তিন পয়েন্ট অর্জন করায় আমি খুশি। এই জয়টা প্রয়োজন ছিল।’
তলানির দল নিউক্যাসেলের দায়িত্ব নেবার পর গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের সাথে ৩-৩ গোলে ড্র করার ম্যাচটিতে করোনা পজিটিভ হওয়া মাঠে ছিলেননা কোচ হাউ। দলে যোগ দিয়েই হাউ তার নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে বলেছিলেন এবারের আসরে রেলিগেশন জোন থেকে ক্লাবকে রক্ষা করাই তার মূল লক্ষ্য।

১৩ ম্যাচ শেষে এখনো জয় পায়নি নিউক্যাসেল। আগামী কয়েক দিনে সাবেক বোর্নেমাউথ বস হাউয়ের সামনে ধুকতে থাকা অপর দুই দল নরউইচ ও বার্নালির বিপক্ষে ম্যাচ রয়েছে। যে কারণে নিজেদের রেলিগেশন থেকে রক্ষা করতে হলে এই ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
অন্যদিকে কোচের দায়িত্ব নেবার পর স্টিভেন জেরার্ডের অধীনে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে এ্যাস্টন ভিলা। কাল তারা ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ২-১ গোলে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add