for Add

দিনের হাসি ম্লান শেষ বিকেলে

বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩০ রানের জবাবে তাইজুলের ৭ উইকেট শিকারে প্রথম ইনিংসে পাাকিস্তানকে ২৮৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ৪৪ রানের লিড পায় বাংলাদেশ।

কিন্তু তাইজুলের সাফল্যের দিনটি হতাশায় শেষ করলো বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটাররা। ২৫ রানের মধ্যে বাংলাদেশের চার ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ৮৩ রানে এগিয়ে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচে দ্বিতীয় দিন ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর দিন শেষে বিনা উইকেটে ১৪৫ রান করেছিল পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলী ৯৩ ও আব্দুল্লাহ শফিক ৫২ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন স্পিনার তাইজুল। আব্দুল্লাহ শফিককে ৫২ রানেই লেগ বিফোর আউট করেন তাইজুল। শফিকের আউটে ক্রিজে গিয়ে স্ট্রাইকে যান আজহার আলী। মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই তাইজুলের বলে লেগ বিফোর হন আজহার। তাই খালি হাতে ফিরতে হয় তাকে।

দিনের শুরুতেই দুই ব্যাটারকে হারানোর ধাক্কার মাঝেও টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন আবিদ। সেঞ্চুরির পর অধিনায়ক বাবরকে নিয়ে বড় জুটির পরিকল্পনায় ছিলেন আবিদ। উইকেটে জমে যাবার আগেই দুর্দান্ত ডেলিভারিতে ১০ রান করা বাবরকে বোল্ড করেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ।

অন্যপ্রান্তে উইকেট শিকারের ধারাবাহিকতা অব্যাহত রাখেন তাইজুল। মধ্যাহ্ন বিরতির আগে আরও একবার উইকেট শিকারের আনন্দে মাতেন তাইজুল। উইকেটরক্ষক লিটনের সহায়তায় ফাওয়াদ আলমকে ৮ রানেই থামিয়ে দেন তাইজুল। ফলে ৪ উইকেটে ২০৩ রান তুলে প্রথম সেশন শেষ করে পাকিস্তান।

মধ্যাহ্ন-বিরতির পর তৃতীয় ওভারেই বাংলাদেশকে পঞ্চম উইকেট শিকারের আনন্দে মাতান পেসার এবাদত হোসেন। পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে ৫ রানে লেগ বিফোর আউট করেন এবাদত।

সতীর্থরা যাওয়া আসার মধ্যে থাকলেও অন্যপ্রান্তে উইকেট আকড়ে ছিলেন আবিদ। আবিদের উইকেটের অপেক্ষায় ছিল বাংলাদেশও।

টাইগারদের সেই আশা পূরণ করেন তাইজুল। তারকা এ স্পিনারের শিকার হওয়ার আগে ২৮২ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩৩ রান করেন আবিদ।

দলীয় ২১৭ রানে আবিদকে তুলে নিয়ে লিডের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। স্বীকৃত ছয় ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় বাংলাদেশের বোলাররা। তাই এ অবস্থায় দ্রুত পাকিস্তানের টেল-এন্ডারদের ছেটে ফেলার কাজ শুরু করেন তাইজুল-মিরাজ-এবাদতরা।

দলীয় ২২৯ রানে হাসান আলীকে শিকার করে ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নবমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেন তাইজুল। ৮ বলে ১২ রান করেন হাসান।

এরপর পাকিস্তানের দুই লোয়ার-অর্ডার ব্যাটার সাজিদকে এবাদত ও নোমানকে বিদায় দেন তাইজুল। সাজিদ ৫ ও নোমান ৮ রানে আউট হন। ফলে ২৫৭ রানে পাাকিস্তানের নবম উইকেটের পতন ঘটে। এমন অবস্থায় ভালো একটি লিডের পথেই ছিল বাংলাদেশ।

কিন্তু শেষ উইকেটে বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ফাহিম আশরাফ ও শেষ ব্যাটার আফ্রিদি। ২৯ রানের জুটি গড়েন তারা। এই জুটি ভাঙ্গেন তাইজুল। ৩৮ রান করা ফাহিমকে তুলে নিয়ে পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দেন তাইজুল।

ইনিংসে ৪৪ দশমিক ৪ ওভার বল করে ১১৬ রানে ৭ উইকেট নেন তাইজুল। পাকিস্তানের বিপক্ষে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
তাইজুল ছাড়াও এবাদত ২টি ও মিরাজ ১টি উইকেট নেন।

প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে পাকিস্তানের পেসার আফ্রিদির বোলিং তোপে পড়ে বাংলাদেশ। ২৫ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন চার ব্যাটার। সাদমান ইসলাম ১, সাইফ হাসান ১৮ ও নাজমুল হোসেন শান্ত শুন্য রানে আফ্রিদির শিকার হন।

রানের খাতা খোলার আগেই পাকিস্তানের পেসার হাসানের শিকার হন অধিনায়ক মোমিনুল হক। অধিনায়কের বিদায়ের পর দিনের শেষ দিকে আর কোন বিপদ ঘটতে দেননি মুশফিকু রহিম ও অভিষেক ম্যাচ খেলতে নামা ইয়াসির আলী। দিন শেষে মুশফিকুর ১২ ও ইয়াসির ৮ রানে অপরাজিত আছেন। আফ্রিদি ৬ রানে ৩ উইকেট নেন।

স্কোর কার্ড :
বাংলাদেশ প্রথম ইনিংস :
৩৩০/১০, ১১৪.৪ ওভার (লিটন ১১৪, মুশফিক ৯১, হাসান ৫/৫১) :
পাকিস্তান প্রথম ইনিংস : (আগের দিন ১৪৫/০, ৫৭ ওভার, আবিদ ৯৩, শফিক ৫২) :
আবিদ এলবিডব্লু ব তাইজুল ১৩৩
শফিক এলবিডব্লু ব তাইজুল ৫২
আজহার এলবিডব্লু ব তাইজুল ০
বাবর বোল্ড ব মিরাজ ১০
ফাওয়াদ ক লিটন ব তাইজুল ৮
রিজওয়ান এলবিডব্লু ব এবাদত ৫
ফাহিম ক লিটন ব তাইজুল ৩৮
হাসান স্টাম্প লিটন ব তাইজুল ১২
সাজিদ বোল্ড ব এবাদত ৫
নোমান এলবিডব্লু ব তাইজুল ৮
আফ্রিদি অপরাজিত ১৩
অতিরিক্ত (বা-১, লে বা-১) ২
মোট (অলআউট, ১১৫.৪ ওভার) ২৮৬

উইকেট পতন : ১/১৪৬ (শফিক), ২/১৪৬ (আজহার), ৩/১৬৯ (বাবর), ৪/১৮২ (ফাওয়াদ), ৫/২০৭ (রিজওয়ান), ৬/২১৭ (আবিদ), ৭/২২৯ (হাসান), ৮/২৪০ (সাজিদ), ৯/২৫৭ (নোমান), ১০/২৮৬ (ফাহিম)।

বাংলাদেশ বোলিং :
আবু জায়েদ : ১২-০-৪১-০,
এবাদত : ২৬-৭-৪৭-২,
তাইজুল : ৪৪.৪-৯-১১৬-৭,
মিরাজ : ৩০-৭-৬৮-১,
মোমিনুল : ৩-০-১২-০।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :
সাদমান ইসলাম এলবিডব্লু ব আফ্রিদি ১
সাইফ হাসান ক এন্ড ব আফ্রিদি ১৮
নাজমুল হোসেন শান্ত ক শফিক ব আফ্রিদি ০
মোমিনুল হক ক আজহার ব হাসান ০
মুশফিকুর রহিম অপরাজিত ১২
ইয়াসির আলি অপরাজিত ৮
অতিরিক্ত ০
মোট (৪ উইকেট, ১৯ ওভার) ৩৯

উইকেট পতন : ১/১৪ (সাদমান), ২/১৪ (শান্ত), ৩/১৫ (মোমিনুল), ৪/২৫ (সাইফ)।

পাকিস্তান বোলিং :
আফ্রিদি : ৬-৪-৬-৩,
হাসান : ৫-০-১৯-১,
ফাহিম : ৩-১-৬-০,
নোমান : ৪-২-৭-০,
সাজিদ : ১-০-১-০।

Tags: , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add