for Add

পাকিস্তান ১৪৫/০, বোলারদের হতাশার দিন

পাকিস্তানের বিপক্ষে মাত্র ৯ রানের জন্য চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাননি ব্যাটার মুশফিকুর রহিম। ৯১ রানে আউট হন তিনি। মুশফিকের ৯১ ও আগের দিন সেঞ্চুরি পাওয়া লিটন দাসের ১১৪ রানের সুবাদে সফরকারীদের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে ব্যাট হাতে ইনিংস শুরু করে রাজত্ব করেছে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল্লাহ শফিক। বাংলাদেশ বোলারদের হতাশায় ডুবিয়ে দ্বিতীয় দিন শেষে ৫৭ ওভারে বিনা উইকেটে ১৪৫ রান তুলেছে পাকিস্তান। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ১৮৫ রানে পিছিয়ে পাকিস্তান। শেষ দুই সেশনে কোন উইকেট ফেলতে না পারায় দ্বিতীয় দিনটি হতাশারই ছিল বাংলাদেশী বোলারদের জন্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন দাস। দিন শেষে ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যপ্রান্তে নামের পাশে ৮২ রান রেখে দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম। লিটন-মুশফিকের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ২৫৩ রান করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় দিন সবার চোখ ছিল মুশফিকের দিকে। মুশফিকের অষ্টম সেঞ্চুরি দেখা অপেক্ষায় ছিল তারা। আর লিটনের সেঞ্চুরির ইনিংসটি কতটা বড় হয়, সেটি দেখার ছিল।

কিন্তু দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে লিটনের বিদায় নিশ্চিত করেন পেসার হাসান আলী। ২৩৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ১১৪ রান করে আউট হন লিটন। আউট হওয়ার আগে পঞ্চম উইকেটে মুশফিকের সাথে ৪২৫ বলে ২০৬ রান করেন লিটন।

লিটনের বিদায়ে ক্রিজে আসেন অভিষেক ম্যাচ খেলতে নামা ইয়াসির আলী। দারুণ কভার ড্রাইভে শাহীন শাহ আফ্রিদিকে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন ইয়াসির। কিন্তু হাসানের বোলিংয়ের সামনে হার মানেন ইয়াসির। ৪ রান করে হাসানের বলেই বোল্ড হন ইয়াসির।

দিনের শুরুতে ৩৪ বলের ব্যবধানে দুই সতীর্থকে হারালেও সেঞ্চুরির পথেই ছিলেন মুশফিক। নব্বইয়ের ঘরে পৌঁছে যান তিনি। কিন্তু ৯৯তম ওভারে পেসার ফাহিম আশরাফের ডেলিভারিতে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে পরাস্ত হন মুশফিক। পাকিস্তানীদের আবেদনে সাড়া দিয়ে আউটও দেন আম্পায়ার। উইকেট বাঁচাতে রিভিউ নেন মুশফিক। শেষ রক্ষা হয়নি তার। এতে টেস্টে চতুর্থবারের মত নাভার্স-নাইন্টিতে আউট হন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে আটবার সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে আউট হওয়া মুশি নিজের ইনিংসে ১১টি চার মারেন।

দলীয় ২৭৬ রানে শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন মুশফিক। এতে ৩শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়ে বাংলাদেশ। তবে সেটি হতে দেননি মেহেদি হাসান মিরাজ। দুই টেল-এন্ডার তাইজুল ইসলাম ও আবু জায়েদকে নিয়ে ৫৯ রান যোগ করেন মিরাজ। অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে ২৮ ও নবম উইকেটে আবু জায়েদকে নিয়ে ২৬ রান যোগ করেন মিরাজ।

১১৫তম ওভারে পরপর দুই বলে আবু জায়েদ ও এবাদতকে শিকার করে বাংলাদেশকে ৩৩০ রানে আটকে রাখেন হাসান। হাসানের তোপে আজ ৭৭ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।

হাসানের বলে আবু জায়েদ ৮ ও এবাদত নিজের প্রথম বলেই আউট হন। ১১ রান করা তাজুলকে আউট করেন আফ্রিদি। ৩৮ রানে অপরাজিত থেকে যান মিরাজ। মিরাজের ব্যাট থেকে ৬টি চার আসে।

৫১ রানে ৫ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার হাসান। ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেন হাসান।

মধ্যাহ্ন বিরতির পর নিজেদের ইনিংস শুরু করে পাকিস্তান। দেখে শুনে খেলে ২২ ওভারে দলের রান হাফ-সেঞ্চুরিতে পৌঁছে দেন দুই ওপেনার আবিদ ও শফিক।

২৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন আবিদ। ৩৭তম ওভারে তিন অংকে পৌঁছায় পাকিস্তানের স্কোর। আর ৫৪তম ওভারে বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হককে ছক্কা মেরে অভিষেক ইনিংসে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শফিক।

তবে ৫৭তম ওভারের পর আলো-স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। স্কোরবোর্ডে ১৪৫ রান তুলে প্যাভিলিয়নে ফিরেন আবিদ ও শফিক। ১৮০ বল খেলে ৯ বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ৯৩ রানে অপরাজিত আছেন আবিদ। ২টি করে চার-ছক্কায় ১৬২ বলে ৫২ রানে অপরাজিত আছেন শফিক।

নিজেসহ পাঁচ বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল। কিন্তু কেউই সাফল্য পাননি।

স্কোর কার্ড :
বাংলাদেশ: প্রথম ইনিংস (আগের দিন ২৫৩/৪, ৮৫ ওভার, মুশফিক ৮২, লিটন ১১৩) :
সাদমান ইসলাম এলবিডব্লু ব হাসান ১৪
সাইফ হাসান ক আবিদ ব আফ্রিদি ১৪
নাজমুল হোসেন শান্ত ক সাজিদ ব ফাহিম ১৪
মোমিনুল হক ক রিজওয়ান ব সাজিদ ৬
মুশফিকুর রহিম ক রিজওয়ান ব ফাহিম ৯১
লিটন দাস এলবিডব্লু ব হাসান ১১৪
ইয়াসির আলি বোল্ড ব হাসান ৪
মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৩৮
তাইজুল ইসলাম ক শফিক ব আফ্রিদি ১১
আবু জায়েদ ক শফিক ব হাসান ৮
এবাদত হোসেন বোল্ড ব হাসান ০
অতিরিক্ত (লে বা-১৪, নো-১, ও-১) ১৬
মোট (অলআউট, ৮৫ওভার) ৩৩০

উইকেট পতন : ১/১৯ (সাইফ), ২/৩৩ (সাদমান), ৩/৪৭ (মোমিনুল), ৪/৪৯ (শান্ত), ৫/২৫৫ (লিটন), ৬/২৬৭ (ইয়াসির), ৭/২৭৬ (মুশফিক), ৮/৩০৪ (তাইজুল), ৯/৩৩০ (আবু জায়েদ), ১০/৩৩০ (এবাদত)।

পাকিস্তান বোলিং :
আফ্রিদি : ২৭-৮-৭০-২,
হাসান : ২০.৪-৫-৫১-৫,
ফাহিম : ১৪-২-৫৪-২ (ও-১),
সাজিদ : ২৭-৫-৭৯-১,
নোমান : ২৬-৬-৬২-০ (নো-১)।

পাকিস্তান প্রথম ইনিংস :
আবিদ অপরাজিত ৯৩
শফিক অপরাজিত ৫২
অতিরিক্ত ০
মোট (বিনা উইকেট, ৫৭ ওভার) ১৪৫

বাংলাদেশ বোলিং :
আবু জায়েদ : ১০-০-৩০-০,
এবাদত : ১২-৩-৩১-০,
তাইজুল : ১৯-৫-৩৯-০,
মিরাজ : ১৩-৪-৩৩-০,
মোমিনুল : ৩-০-১২-০।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add