for Add

লিটন-মুশফিকে ভালোই কাটলো প্রথম দিন…

লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দিনের প্রথম সেশনে ৪৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া টাইগারদের উদ্ধার করেছেন দুই ব্যাটার লিটন ও মুশফিক। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটি গড়ে প্রথম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের করে দিলেন মুশফিক ও লিটন।

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১১৩ রানে অপরাজিত আছেন লিটন। নামের পাশে ৮২ রান রেখে দিন শেষ করেছেন মুশফিক। এ জুটির নৈপুণ্যে প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। দলের হয়ে ইনিংস শুরু করেন সাদমান ইসলাম ও সাইফ হাসান। পেসার হাসান আলীর করা দ্বিতীয় ওভারেই দু’টি চার মারেন টি-টোয়েন্টি সিরিজে ১ ও ০ রান করা সাইফ। চতুর্থ ওভারের শাহীন শাহ আফ্রিদির দ্বিতীয় ডেলিভারিতে ইনিংসে নিজের তৃতীয় বাউন্ডারি আদায় করে নেন সাইফ। তবে তৃতীয় বলে আফ্রিদির বাউন্সার সামলাতে না পেরে শর্ট লেগে আবিদ আলীকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৩টি চারে ১২ বলে ১৪ রান করেন সাইফ।

দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাদমানকে নিয়ে দলের ইনিংস মেরামত করার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। ভালই সামলাচ্ছিলেন পাকিস্তানের উদ্বোধনী পেসারদ্বয়কে। কিন্তু হাসানের করা অষ্টম ওভারের শেষ বলে লেগ বিফোর হন সাদমান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদমান। সাইফের মত ৩টি চারে ১৪ রান করেন সাদমানও। তিনি খেলেন ২৮ বল।

৩৩ রানে দ্বিতীয় উইকেট পতনে ক্রিজে শান্তর সঙ্গী হন অধিনায়ক মোমিনুল। এই ভেন্যুতে ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির ৭টিই করেছেন মোমিনুল। তাই আজও অধিনায়কের কাছ থেকে নান্দনিক ইনিংসের অপেক্ষায় ছিল বাংলাদেশ। হতাশ করেছেন মোমিনুল। ডান-হাতি স্পিনার সাজিদ খানের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন মোমিনুল। অবশ্য সাজিদের আবেদনের প্রথমে সাড়া দেননি নন-স্ট্রাইকের আম্পায়ার। এতে রিভিউ নেয় পাকিস্তান। রিভিউ নিয়ে ১৯ বলে ৬ রান করা মোমিনুলের বিদায় নিশ্চিত করে পাকিস্তান।

পরের ওভারে পেসার ফাহিম আশরাফকে কাট করতে গিয়ে পয়েন্টে সাজিদকে ক্যাচ দেন শান্ত। সাইফ-সাদমানের মত শান্তও ১৪ রান করেন। তার ৩৭ বলের ইনিংসে ২টি চার ছিল। ২ রানের ব্যবধানে মোমিনুল ও শান্তকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৪৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে টাইগারদের।

এরপর দলকে চাপমুক্ত করতে জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও লিটন দাস। সতর্কতার সাথে খেলে আর কোন বিপদ ছাড়াই মধ্যাহ্ন-বিরতিতে যান মুশফিক ও লিটন। ২৮ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও পাকিস্তানের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন মুশফিক ও লিটন। ৩৯তম ওভারে দলের স্কোর তিন অংকে পৌঁছে দেন তারা।

৪৯তম ওভারে টেস্ট ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি পান লিটন। ৫১তম ওভারে জুটিতে শতরান পূর্ণ করেন মুশফিক ও লিটন। এরপর ৫৩তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ২৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মুশফিক। মুশফিক-লিটনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫৯ ওভারে ৪ উইকেটে ১৭১ রান তুলে চা-বিরতিতে যায় বাংলাদেশ।

শুরুর ধাক্কা দারুণভাবে সামাল দিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান মুশফিক ও লিটন। একই ধারা অব্যাহত রাখতে দিনের শেষ সেশনের খেলা শুরু করেন তারা। ৬৫তম ওভারে মিড-উইকেটে সাজিদের হাতে জীবন পান লিটন। তখন ব্যক্তিগত ৬৭ রানে দাঁড়িয়ে লিটন। জীবন পাবার পর ৭৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি তুলে নেন লিটন।

১৯৯তম বলে ২৫তম ম্যাচে এসে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন। এর আগে তার সর্বোচ্চ রান ছিল ৯৫। গত জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন লিটন। তার আগে আরও একবার ৯৪ রানে ফিরেছিলেন এই ডান-হাতি ব্যাটার। তাই দু’বার নাভার্স-নাইন্টিতে গিয়ে সেঞ্চুরির দেখা পাননি তিনি। এবার সেঞ্চুরি না পাবার বন্ধ্যাত্ব ঘুচলো লিটনের।

সেঞ্চুরির পর কোন রকম ঝুঁকি না নিয়ে মুশফিককে নিয়ে রানের গতি ধরে রেখেছিলেন লিটন। ৮৫তম ওভারে জুটিতে ২শ রান পূর্ণ করেন মুশফিক ও লিটন। আর ঐ ওভার পরই দিনের খেলার ইতি ঘটে। ২২৫ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় ১১৩ রানে অপরাজিত আছেন লিটন।

১৯০ বলে ১০টি চারে ৮২ রানে অপরাজিত আছেন মুশফিক। এই ইনিংস দিয়ে দেশের মাটিতে টেস্ট ফরম্যাটে টাইগার দলের এখন সর্বোচ্চ রানের মালিক হন মুশি।

পঞ্চম উইকেটে ৪১৩ বলে অবিচ্ছিন্ন ২০৪ রান করেছেন মুশফিক-লিটন। টেস্ট ইতিহাসে ৪৯ রানে চার উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে অন্তত ২শর রান করার ষষ্ঠ নজির গড়লেন মুশফিক ও লিটন। চট্টগ্রামের এই ভেন্যুতে পঞ্চম উইকেটে জুটিতে সর্বোচ্চ রানের নয়া নজিরও গড়লেন মুশফিক ও লিটন।

দিনের খেলা শুরুর প্রথম ৫৮ মিনিট ও ৯৮ বলের মধ্যে বাংলাদেশের চার উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানের চার বোলার শাহীন শাহ আফ্রিদি-হাসান আলি-ফাহিম আশরাফ-সাজিদ খান।

স্কোর কার্ড :

বাংলাদেশ প্রথম ইনিংস :
সাদমান ইসলাম এলবিডব্লু ব হাসান ১৪
সাইফ হাসান ক আবিদ ব আফ্রিদি ১৪
নাজমুল হোসেন শান্ত ক সাজিদ ব ফাহিম ১৪
মোমিনুল হক ক রিজওয়ান ব সাজিদ ৬
মুশফিকুর রহিম অপরাজিত ৮২
লিটন দাস অপরাজিত ১১৩
অতিরিক্ত (বা-৮, নো-১, ও-১) ১০
মোট (৪ উইকেট, ৮৫ওভার) ২৫৩
উইকেট পতন : ১/১৯ (সাইফ), ২/৩৩ (সাদমান), ৩/৪৭ (মোমিনুল), ৪/৪৯ (শান্ত)।

পাকিস্তান বোলিং :
আফ্রিদি : ১৮-৪-৫০-১,
হাসান : ১৩-৩-৩৮-১,
ফাহিম : ১০-২-৩৮-১ (ও-১),
সাজিদ : ২২-৩-৬৮-১,
নুমান : ২২-৫-৫১-০ (নো-১)।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add