for Add

অভিষেকেই উজ্জ্বল শ্রেয়াস, বড় রানের পথে ভারত

ভারত-নিউজিল্যান্ড কানপুর টেস্টের প্রথম দিনের শেষে যথেষ্ট ভাল জায়গায় ভারত। ৮৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। ৭৫ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়াস আয়ার, ৫০ রানে ব্যাট করছেন রবিন্দ্র জাদেজা।

এই দু’জনের ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। অভিষেকে শতরানের হাতছানি শ্রেয়াস আয়ারর সামনে। আর মাত্র ২৫ রান করলেই ছুঁয়ে ফেলবেন মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলির রেকর্ড।

গ্রিনপার্কে মাত্র ১৪৫ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে দলকে টেনে তোলেন শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা। দু’জনেই অর্ধশতরান সম্পূর্ণ করেন।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারতের নেতা অজিঙ্কা রাহানে। কিন্তু শুরুতেই উইকেট হারায় টিম ইন্ডিয়া। দলের ২১ রানের মাথায় আউট হন মায়াঙ্ক আগরওয়াল (১৩)। কানপুরে সাধারণত স্পিনিং ট্র্যাক হলেও, এদিন সকালে উইকেটে ভাল সুইং ছিল। সেটা কাজে লাগান সাউদি, জেমিসনরা।

তবে সকাল থেকে যেভাবে খেলছিলেন শুভমান গিল, দেখে মনে হচ্ছিল গ্রিনপার্কে নিজের প্রথম টেস্ট শতরান করে ফেলবেন; কিন্তু মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারেই ফিরে যান ভারতীয় ওপেনার। ৫২ রানে জেমিসনের বলে বোল্ড হন গিল। ৮২ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।

দু’জনেই শুরুটা ভাল করেছিলেন। কিন্তু বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ। দলের ১০৬ রানে আউট হন পূজারা (২৬)। অফস্টাম্পের বাইরে যাওয়া বলে খোঁচা মেরে কিপারের হাতে ধরা পড়েন।

টেস্টের প্রথম দিনই পিচ থেকে যথেষ্ট সুইং পেলেন দুই কিউয়ি পেসার সাউদি এবং জেমিসন। ব্যাক্তিগত ৩৫ রানের মাথায় রাহানেকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন জেমিসন। দীর্ঘদিন ধরে রানের খরা চলছিল ভারতের স্টপগ্যাপ নেতার।

দিনের শুরুটা ভাল করেও বড় রান গড়তে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়াস আয়ার। টেস্টে আজই অভিষেক হয় সাবেক দিল্লি অধিনায়কের। ভারতের ৩০৩ নম্বর টেস্ট ক্রিকেটার শ্রেয়াস। তার হাতে টুপি তুলে দেন সুনিল গাভাসকার। সাধারণত আক্রমণাত্মক ব্যাটার, কিন্তু দলের পরিস্থিতি বুঝে শুরুটা মন্থর করেন তরুণ ডান হাতি ব্যাটার। তবে কিছুক্ষণের মধ্যেই চেনা ছন্দে পাওয়া যায় শ্রেয়াসকে।

৯৪ বল খেলে টেস্ট অভিষেকেই ৫০ রান তুলে নেন। দিনের শেষে ৭৫ রানে নট আউট থাকেন। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গত দেন রবিন্দ্র জাদেজা। জেমিসনের দাপটের জেরে ঋদ্ধিমানের পরিবর্তে ব্যাটিং অর্ডারে প্রোমোট করা হয় জাড্ডুকে।

ছয় নম্বরে নেমে সফল ভারতীয় অলরাউন্ডার। দিনের শেষে ৫০ রানে অপরাজিত থাকেন জাদেজা। তিন উইকেট নেন জ্যামিসন, এক উইকেট সাউদির। জ্যামিসনের ঘাতক স্পেল সামলে বড় রান গড়ার পথে ভারত। শ্রেয়াস-জাদেজা জুটি দ্বিতীয় দিনের প্রথম অর্ধটা সামলে দিতে পারলে চালকের আসনে চলে যাবে টিম ইন্ডিয়া।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add