for Add

অবশেষে মাহমুদউল্লাহর আনুষ্ঠানিক অবসর ঘোষণা

সেই জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার নিয়ে বিদায় নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তার অবসর এতদিন ধরে ছিল এক রহস্যের নাম। অবসর নিয়ে গণমাধ্যমে তিনি নিজে কোন ঘোষণা দেননি, বিসিবি প্রধান নাজমুল হাসানও স্পষ্ট করছিলেন না কিছু। অবশেষে আরেকটি টেস্টে নামার আগে বিসিবি জানাল, অবসরে গিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, ৩৫ বছর বয়েসী মাহমুদউল্লাহ জিম্বাবুয়ের হারারেতে খেলেছেন নিজের শেষ টেস্ট, যেটি ছিল তার ক্যারিয়ারের ৫০তম টেস্টও।

ওই টেস্টের আগে পরে হয়েছে অনেক নাটকীয়তা। গত বছর পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে বাজেভাবে আউটের পর টেস্ট দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দেন তিনি আর টেস্টের চিন্তায় নেই। পরে লাল বলের চুক্তিতেও তাকে রাখেনি বিসিবি।

জুলাই মাসে জিম্বাবুয়ে সফরের প্রথম দেওয়া দলেও ছিলেন না, পরে আচমকা তাকে দলভুক্ত করা হয়। হারারেতে একমাত্র টেস্টে আট নম্বরে নেমে দলের বিপর্যয়ে তিনি খেলেন ১৫০ রানের ইনিংস। এরপরই ড্রেসিং রুমে ফিরে টিমমেটদের জানিয়ে দেন অবসরের কথা।

খবরটি গণমাধ্যমে প্রকাশ হলে বিস্মিত প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বোর্ড প্রধান নাজমুল। এরপর মাহমুদউল্লাহকেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেখা যায়নি। কিন্তু হারারে টেস্টের শেষ দিনে (১১ জুলাই) নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার নেন তিনি, ধারাভাষ্যকাররাও জানিয়ে দেন তার অবসরের কথা। কিন্তু এরপর নানা সময়ে গণমাধ্যমের সামনে হাজির হলেও অবসর নিয়ে রহস্য রেখে দেন এই ক্রিকেটার।

অবশেষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আরেকটি টেস্টের আগে এলো তার আনুষ্ঠানিক বিদায় বার্তা। বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহ জানান, বিদায়ের সেরা সময় বেছে নিয়েছেন তিনি, ‘যে সংস্করণে আমি লম্বা সময় খেলেছি সেখান থেকে বিদায় নেওয়া কষ্টের। আমি সব সময় চিন্তা করেছি সেরা অবস্থায় থেকে বিদায় জানাতে, ওটা ছিল টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আমার সেরা সময়।’

‘আমি টেস্ট দলে ফেরার পর বিসিবি সভাপতি যে সমর্থন যুগিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। আমি আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাই, তারা নানাভাবে আমাকে সহায়তা করেছেন। বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ছিল বিশাল সম্মানের। আমি সেই স্মৃতিগুলো রোমন্থন করব।’

টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। ৫০ টেস্টের ক্যারিয়ারে ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেন মাহমুদউল্লাহ। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট। ৬টি টেস্টে তিনি বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন।

টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ খেলবেন না শুরু হতে যাওয়া ফ্রেঞ্চাইজি প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লিগ -বিসিএলেও। এই সময়ে বিশ্রামে থাকবেন তিনি।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add