for Add

স্মিথ-কামিন্সের সাক্ষাৎকার নিলো সিএ

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বেছে নিতে সাবেক দলনেতা স্টিভেন স্মিথ ও পেসার প্যাট কামিন্সের সাক্ষাৎকার নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ’র অধিনায়ক নির্বাচনের জন্য নিযুক্ত একটি তিন সদস্যে কমিটি স্মিথ ও কামিন্সের সাক্ষাৎকার নেন।

তিন সদস্যের কমিটিতে ছিলেন- সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি, চেয়ারম্যান রিচার্ড ফ্রেউডেনস্টেইন ও পরিচালক মেল জোনস। তবে অধিনায়ক বাছাইয়ের কমিটিতে নেই অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

যৌন কেলেঙ্কারি বিতর্কে জড়িয়ে সম্প্রতি অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক থেকে পদত্যাগ করেন টিম পাইন।

২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে বার্তা পাঠান পাইন। ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে সেই কুরুচিপূর্ণ বার্তার প্রমাণও মিলে। সে সব বার্তা গণমাধ্যমে প্রকাশ পেলে টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন পাইন।

কঠিন পরিস্থিতে দলের অধিনায়কত্ব নিয়েছিলেন পাইন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল বিকৃতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হন ঐ সময়ের অধিনায়ক স্মিথ। তার পরিবর্তে দলের অধিনায়কত্ব পেয়েছিলেন পাইন। ঐ বল বিকৃতির সাথে আরও জড়িত ছিলেন তৎকালীন সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ও দলের ওপেনার ক্যামেরন বেনক্রফট। তারা বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন।

প্রায় তিন বছর অধিনায়কত্ব করে সেই বির্তকে জড়িয়ে অধিনায়কত্ব ছাড়লেন পাইন। আরও একবার ভিন্ন ধরনের বির্তকে নতুন টেস্ট অধিনায়ক পাবে অস্ট্রেলিয়া।

তবে অ্যাশেজ শুরুর আগে অধিনায়ক নির্বাচনের কঠিন চ্যালেঞ্জের মুখে সিএ। গুঞ্জন আছে, টেস্ট দলের অধিনায়ক হতে পারেন কামিন্স। তার ডেপুটি হতে পারেন স্মিথ।

ব্রিসবেনে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add