for Add

করোনায় আক্রান্ত এনগিদি

করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন জুনিয়র ডালা। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পেসার লিজাড উইলিয়ামস।

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তারা জানায়, ‘করোনায় আক্রান্ত এনগিদি। তবে সে ভাল ও উজ্জীবিত আছেন। এনগিদির জায়গায় দলে জুনিয়র ডালাকে সুযোগ দেয়া হলো।’

২০১৮ সালে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন ডালা। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই পেসার। দেশের হয়ে মাত্র ২টি ওয়ানডে খেলা ডালা, ১টি উইকেট নিয়েছেন।

এছাড়া প্রথম সারির ছয় খেলোয়াড় এই সিরিজের জন্য বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও এনরিচ নর্টিকে। বাভুমার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন স্পিনার কেশব মহারাজ।

এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার ওয়েন পার্নেল। প্রথম ক্রিকেটার হিসেবে কলপাক চুক্তি বাদ দিয়ে আবারও জাতীয় দলের হয়ে খেলবেন পার্নেল।

তবে নতুন মুখ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দলে সুযোগ হয়েছে জুবাইর হামজা ও রায়ান রিকেলটন।

আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে ২৮ ও পহেলা ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ সেঞ্চুরিয়ানের সুপারস্পোট পার্কে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), রেজা হেনড্রিক্স, ডেভিড মিলার, জুবাইর হামজা, ডারিন ডুপাভিলন, সিসান্দা মাঙ্গালা, জানেমান মালান, ওয়েন পার্নেল, জুনিয়র ডালা, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্ডিল ফেলুকুওয়াও, লিজার্ড উইলিয়ামস, রিয়ান রিকেলটন, তাবরাইজ শামসি, কাইল ভেরেইনে ও খায়া জোন্দো।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add