for Add

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় লিওয়ানদোস্কি-বেনজেমা

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের এই তালিকায় গতবারের বিজয়ী রবার্ট লিওয়ানদোস্কির সাথে আরো জায়গা করে নিয়েছেন করিম বেনজেমা ও জর্জিনহো।

দীর্ঘদিন ধরে এই তালিকায় মনোনীত হয়ে আসা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে এই তালিকায় আরো আছেন নেইমার, মোহাম্মদ সালাহ ও কিলিয়ান এমবাপ্পে। সম্ভাব্য বিজয়ীর তালিকায় আরো স্থান পেয়েছেন আর্লিং হালান্ড, এন’গোলো কন্তে ও কেভিন ডি ব্রুইনা।

নারী বিভাগে সেরাদের তালিকায় বার্সেলোনার চার খেলোয়াড় অ্যালেক্সিয়া পুটেলাস, জেনিফার হারমোসো, এইতানা বোনমাতি ও ক্যারোলিন গ্র্যাহাম হানসেন ফেবারিট হিসেবে জায়গা পেয়েছেন।

গত মৌসুমে নারী চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে পরাজিত করে শিরোপা জয় করেছিল বার্সেলোনা। চেলসিরও চার খেলোয়াড় স্যাম কার, জি সো-ইয়ুন, মাগডালেনা এরিকসন ও পারনিলে হারডার এই তালিকায় রয়েছেন। গত বছরের বিজয়ী ম্যানচেস্টার সিটির রাইট-ব্যাক রুসি ব্রোঞ্জের সাথে ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ এলিন হোয়াইটও মনোনীত হয়েছেন। কানাডার অলিম্পিক স্বর্ণজয়ী দলের ক্রিস্টিন সিনক্লিয়ার ও সুইডেনের স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসও তালিকায় রয়েছেন।

সেরা কোচের তালিকায় ফেবারিট হিসেবে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে শিরোপা উপহার দেয়া থমাস টাচেল। এই তালিকায় থাকা অন্যান্যরা হলেন ইউরো ২০২০ চ্যাম্পিয়ন ইতালির কোচ রবার্তো মানচিনি, জার্মান জাতীয় দলের কোচ হান্সি ফ্লিক, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, টটেনহ্যাম হটস্পারের এন্টোনিও কন্টে, অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে ও কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি।

বিশ্ব জুড়ে জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটে বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ এবং গোলরক্ষককে বেছে নেয়া হয়। তাদের ভোটের সাথে সমর্থক ও বাছাই করা সাংবাদিকদের অনলাইন ব্যালটের মাধ্যমে বর্ষসেরার পুরস্কার চূড়ান্ত করা হয়।

আগামী ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট প্রদানের কাজ চলবে। জানুয়ারির শুরুতে প্রতি ক্যাটাগরিতে সেরা তিনজনের নাম ঘোষণা করা হবে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আগামী ১৭ জানুয়ারি জুরিখে ফিফার সদর দপ্তরে আয়োজিত হবে।

এদিকে আগামী ২৯ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড অনুষ্ঠন।

Tags: , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add