for Add

বাংলাদেশের পারফরম্যান্স দেখে হতবাক ইনজামাম

বাংলাদেশ ক্রিকেট দলে নতুন খেলোয়াড় আসাটা বন্ধ হয়ে গেছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর পাকিস্তানের কাছে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে হোয়াইটওয়াশে পর বাংলাদেশের ক্রিকেটের নিয়ে এমন মন্তব্য করেছেন ইনজি। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে। অভিজ্ঞদের জায়গা পূরণ করতে পারছে না নতুনরা।

বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। পরে বাছাইপর্বের শেষ দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠে। কিন্তু সেখানে আরো বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবগুলোতেই হারে তারা। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের দুঃস্মৃতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে বাংলাদেশ।

এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর ভাল সুযোগ ছিল বাংলাদেশের। কারণ বিশ্বকাপের আগে ঘরের মাঠের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। কিন্তু পাকিস্তানের কাছে সিরিজের তিন ম্যাচই হারে বাংলাদেশ।

বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে হতবাক ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে ইনজি বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের কাছে এখনও ৩-৪ সেট খেলোয়াড় রয়েছে, যারা গত ৬-৭ বছর ধরে খেলছে এবং দলে অবদান রাখছে। তবু তারা নিজেদের উইকেট ভাল করেনি, কন্ডিশন ভাল করেনি, টুর্নামেন্টও ভাল করেনি। আমি দেখছি তাদের নতুন খেলোয়াড় উঠে আসা বন্ধ হয়ে গেছে।’

পুরনো খেলোয়াড়রাই পারফর্ম করছে বলে মনে করেন ইনজামাম। তিনি বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে যেসব খেলোয়াড় দলে এসেছে তারাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভাল করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফরমার নেই। সবই আগের খেলোয়াড়।

তিনি আরো বলেন, ‘দলের জন্য পুরনো খেলোয়াড়রাই অবদান রাখছে, তাদের মধ্যে কয়েকজন (সাকিব-মুশফিক) এই সিরিজে খেলেনি। আমি মনে করি বাংলাদেশের উচিত এই পরিস্থিতি নিয়ে চিন্তা করা এবং তাদের ক্রিকেটের উন্নতির দিকে নজর দেয়া।’

বিশ্বকাপের খারাপ পারফরম্যান্স থেকে বাংলাদেশ কিছু শিখবে বলে মনে করেছিলেন ইনজামাম। কিন্তু সেই ছাপ পাননি তিনি, ‘আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরো কঠিন পরীক্ষা নিবে প্রতিপক্ষের। ভেবেছিলাম, বিশ্বকাপের বাজে পারফরম্যান্স থেকে তারা হয়তো কিছু শিখেছে, কিন্তু তেমন কোন পরিবর্তন দেখা যায়নি।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে তাদের কোথাও ভাল করতে দেখা যায়নি। এর পেছনে প্রধান কারণ, দেশে একেবারে বাজে পিচ তৈরি করেছে তারা। এমনকি খেলোয়াড়দের শুধুমাত্র বাংলাদেশে ম্যাচ জয়ের জন্য সন্তুষ্ট হবার সুযোগ দেয় না। এটা দেখে আমি খুবই হতাশ।’

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add