for Add

যে কারণে ম্যাচ খেলেননি মালিক

দুবাইতে ছেলের অসুস্থতার কারণে আজই ঢাকা ত্যাগ করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে দুবাই যাবেন তিনি।

এক বিবৃতিতে সোমবার সকালে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়, আজই দুবাই যাওয়াতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মালিককে পাচ্ছে না পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গত ১৩ নভেম্বর ঢাকায় আসে পাকিস্তান ক্রিকেট দল। দুবাইয়ে পরিবারের সাথে ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর ঢাকায় পা রাখেন মালিক। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই দুবাইতে ফেরার কথা ছিল তার।

কিন্তু একমাত্র ছেলের অসুস্থতায় আগেভাগেই দুবাই যাচ্ছেন মালিক। বর্তমানে দুবাইতে আছেন মালিকের স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী সন্তান ইজহান মির্জা মালিক।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে একবার ব্যাট হাতে নামার সুযোগ পান মালিক। প্রথম ম্যাচে শূন্য এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি।

এদিকে বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামীকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান দল। দুবাই হয়ে দেশে ফিরবে টি-টোয়েন্টি খেলা ক্রিকেটাররা।

তবে টি-টোয়েন্টি দলে থাকা দুই স্পিনার উসমান কাদির ও ইমাদ ওয়াসিম কিছুদিন দুবাইয়ে থাকবেন।

আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল দুপুর পৌনে তিনটায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে পাকিস্তান টেস্ট দল। গতকাল সন্ধ্যা নাগাদ টেস্ট দলের আরও ১৪ জন খেলোয়াড় ঢাকায় পা রাখে।

পুরো টেস্ট সিরিজে পাকিস্তানের বোলিং কোচ ভারনন ফিলান্ডারকে পাচ্ছে না পাকিস্তান। চট্টগ্রামে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন ফিলান্ডার।

চট্টগ্রামে ২৬ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Tags: , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add