for Add

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট আজ রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরা খেলাধুলার প্রতিও বেশ মনোযোগী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র এত বড় ফুটবল আয়োজন প্রশংসার দাবিদার। তিনি বলেন, শুধু ঢাকা শহরেই নয় সাংবাদিকদের এই ফুটবল প্রতিযোগিতা ঢাকার বাইরে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে আয়োজন করলে এর ব্যাপকতা আরো বেড়ে যায়।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ডিআরইউ’র এই ফুটবল টুর্নামেন্ট সত্যি একটি অন্যরকম আয়োজন। এই আয়োজনের সাথে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার বলেন, পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দবোধ করছি। এ ধরণের আয়োজনে ভবিষ্যতেও প্রাণ-আরএফএল গ্রুপ ডিআরইউ’র পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান, ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, মো: মাহবুবুর রহমান, রফিক রাফি, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ-কমিটির সিনিয়র সদস্য হাসান উল্লাহ খান রানা, রায়হান আল মুঘনি, জাহেদ হোসেন খোকন, রাশিদা আফজালুন নেসা ও আরাফাত জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে নাগরিক টিভি, যুগান্তর, মানবজমিন, বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাভিশন, এটিএন বাংলা, বিটিভি ও আজকালের খবর।

দিনের প্রথম খেলায় নাগরিক টিভি ২-১ গোলে ঢাকা প্রকাশকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আব্দুল্লাহ শাফী, দ্বিতীয় ম্যাচে যুগান্তরের জোতির্ময় মন্ডলের হ্যাটট্রিকে ৪-০ গোলে আমার বার্তাকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জোতির্ময় মন্ডল। তৃতীয় ম্যাচে মানবজমিন টাইব্রেকারে ৪-৩ গোলে নয়া দিগন্তকে পরাজিত করে। নয়া দিগন্তের জসিম উদ্দিন রানান ম্যান অব দ্য ম্যাচ হন। চতুর্থ ম্যাচে বিজনেস স্ট্যান্ডার্ড ৩-০ গোলে একুশে টেলিভিশনকে হারিয়েছে। বিজয়ী দলের এম এম জসিম একাই ৩ গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পঞ্চম ম্যাচে বাংলাভিশন টাইব্রেকারে ৫-৪ গোলে সময়ের আলোকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাভিশনের আরিফুল হক। ষষ্ঠ ম্যাচে এটিএন বাংলা ৪-০ গোলে অবজারভারকে হারিয়ে সহজ জয় তুলে নেয়। বিজয়ী দলের কামরুজ্জামান রাজিব ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।

এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৫০টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

২২ নভেম্বর যেসব খেলা অনুষ্ঠিত হবে
সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ
সকাল ৯:০০টা বৈশাখী টিভি বনাম কালের কন্ঠ এ
সকাল ৯:৩০টা জনকন্ঠ বনাম প্রথম আলো এফ
সকাল ১০:০০টা এটিএন নিউজ বনাম আমাদের অর্থনীতি জি
সকাল ১০:৩০টা খোলা কাগজ বনাম ৭১ টিভি সি
বেলা ১১:০০টা ঢাকা পোস্ট বনাম ভোরের কাগজ ডি
বেলা ১১:৩০টা ইনকিলাব বনাম সমকাল বি
দুপুর ১২:০০টা বাংলাদেশ পোস্ট বনাম বাংলাদেশ প্রতিদিন এইচ
দুপুর ১২:৩০টা ইত্তেফাক বনাম আজকের পত্রিকা সি
দুপুর ০১:০০টা ডেইলি সান বনাম ঢাকা টাইমস ই
দুপুর ০১:৩০টা আমাদের সময় বনাম সংগ্রাম জি

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add