for Add

ওয়েস্ট ইন্ডিজের সিরিজ দিয়ে লঙ্কার টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু

নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা।

আগামীকাল রোববার গল-এ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক লঙ্কা ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভাল পারফরম্যান্স করতে না পারলেও এবারের দ্বিতীয় আসরে সাফল্য পেতে মরিয়া দুই দলই। তাই সিরিজের শুরুটা ভাল করতে মুখিয়ে আছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় আসরে ইতোমধ্যে টেস্ট খেলেছে ভারত ও ইংল্যান্ড এবং পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ সিরিজে ১২ ম্যাচে ২ জয়, ৬ হার ও ৪ ড্র’তে ২০০ পয়েন্ট পেয়েছিল শ্রীলঙ্কা। টেবিলে তাদের অবস্থান ছিল সপ্তম। ১৯৪ পয়েন্ট নিয়ে অষ্টম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ সিরিজে ১৩ ম্যাচে ৩ জয়, ৮ হার ও ২ ড্র ছিল ক্যারিবীয়দের।

প্রথম আসরে গত মার্চের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচই ড্র হয়েছিল।

২৯ নভেম্বর একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, মিনোদ ভানুকা, রোশেন সিলভা, কামিল মিশ্রা, রমেশ মেন্ডিজ, চামিকা করুণারতেœ, লক্ষন সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, প্রবীন জয়াবিক্রমা, সুমিন্দা লক্ষন, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো ও চামিকা গুনাসেকারা।

ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্লাকউড, এনক্রুমার বোনার, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, জসুয়া ডি সিলভা, শ্যানন গাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, কাইল মায়ার্স, ভিরাসামি পারমল, কেমার রোচ, জেইডেন সিলেস, জার্মি সোলোজানো ও জোমেল ওয়ারিকান।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add