for Add

অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন এই ক্রিকেটার

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। এবার ফ্র্যাঞ্চাইজিসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স।

তিনি লিখেছেন, ‘দুর্দান্ত একটা জার্নি ছিল। তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। আমার বড় ভাইদের সাথে বাড়ির উঠোনে ক্রিকেট খেলা থেকে যে বিশুদ্ধ আনন্দ পেয়েছি বা উৎসাহের সঙ্গে খেলেছি এখন ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালোভাব খুঁজে পাচ্ছি না।’

ডি ভিলিয়ার্স আরও লিখেন, ‘দক্ষিণ আফ্রিকা বা আরসিবি বা টাইটান্স, ক্রিকেট সব সময়ই আমাকে দু’হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকবো।’

ক্রিকেট ক্যারিয়ারের সকল সতীর্থদেরকেও ধন্যবাদ জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমার এই যাত্রা পথে পাশে থাকার জন্য সব সতীর্থ, বিপক্ষ, কোচ, ফিজিও এবং স্টাফদের ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা দলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।

দক্ষিণ আফ্রিকা, ভারত যেখানে খেলেছি সেখানেই সমর্থন পেয়েছি। সব শেষে জানাতে চাই, আমার পরিবার পাশে না থাকলে কোনও কিছুই সম্ভব হতো না। আমার মা-বাবা, ভাইরা, স্ত্রী ড্যানিয়েল, আমার সন্তানদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। জীবনের পরবর্তী সময়ের দিকে তাকাতে চাই। নতুন ইনিংসে পরিবারকে সঙ্গ দিতে চাই।’

আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৩৪০টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে চারটি সেঞ্চুরি ও ৫৯টি হাফ সেঞ্চুরিসহ ৯ হাজার ৪২৪ রান করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।

দেশের হয়ে ১১৪ টেস্টে ৮৭৬৫ রান, ২২৮ ম্যাচে ৯৫৭৭ রান ও ২২৮টি টি-টোয়েন্টিতে ১৬৭২ রান করেছেন ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add