for Add

বাংলাদেশের সামনে চনমনে পাকিস্তান

বিশ্বকাপের পারফরম্যান্স বাংলাদেশকে একেবারে খাদের কিনারে ঠেলে দিয়েছে। অথচ তার আগে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মধ্যদিয়ে বিশ্বসেরা আসরের জন্য দারুণ একটা প্রস্তুতিই নেওয়া হয়েছিল।

কিন্তু সব অর্জন ওমানের পর সংযুক্ত আরব আমিরাতে বিসর্জন দিয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে অনেকটা নতুন শুরুর মতো করেই আবারো মাঠের ক্রিকেট শুরু করেছে লাল সবুজ দলটি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগে মুশফিকুর রহিমের না থাকাটা যদি হয় অস্বস্থি তাহলে স্বস্থির বিষয় হচ্ছে খেলা দেখতে দর্শকদের আগ্রহ। ম্যাচের আগেরদিন মিরপুর ষ্টেডিয়ামের বাইরে লম্বা লাইন ছিল খেলা দেখার অপেক্ষায় থাকা মানুষদের। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাজে পারফরম্যান্সের পর মাহমুদুউল্লাহ রিয়াদের দল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা। কিন্তু দর্শকরা যে ক্রিকেট ভালবাসে সেটার প্রমাণ আরো একবার পাওয়া গেল।

কিন্তু মুশফিকুর রহিমের না থাকাটা দলের জন্য যেমন ক্ষতিকর তেমনি এই উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য বড়বেশি অস্বস্থির। প্রথমে তাকে বিশ্রাম দেওয়ার বিষয়টি জানা গেলেও পরে মুশফিক নিজেই জানিয়েছেন, তাকে টিম ম্যানেজম্যান্টের সবাই মিলে বাদ দিয়েছেন! অন্যদিকে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ খোলাসা করেননি কিছুই।

দলে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভাবও নাকি খুব বেশি অনুভুত হবে না বলেও সংবাদমাধ্যমকে বলেছেন এই সাইলেন্ট কিলার। বিশ্বকাপের পারফরম্যান্সে এমনিতেই রংহীন টাইগাররা রঙচটা আর চমচকে পাকিস্তানকে কিভাবে মোকাবেলা করবে সেই প্রশ্ন এখন চারিদিকে। দলের ভেতর বিশ্বকাপ থেকে শুরু করে যে অস্বস্থি আর অস্থিরতা বয়ে চলেছে সেটি যে এখনই নিরসন হচ্ছেনা তা একরকম বলাই যায়। আর বিপিএল থেকে পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছিলেন প্রথমবার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ডাক পাওয়া নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য সবসময়ই থাকে। শোয়েব মালিক থেকে শুরু করে শাদাব খানরা যেমন এদেশে খেলতে এসে এখানকার আবহাওয়া, কন্ডিশন সম্পর্ক জানেন, তেমনি মালিক-শাদাবদের সঙ্গে খেলে তাদের সম্পর্কে ভালো ধারণা তৈরি করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে খেলা বা মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

৩ ম্যাচের টি-টোয়ন্টি সিরিজের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দারুণ ক্রিকেট খেলেছে বাবার আযমের দল। টানা পাঁচ ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নিয়েছিল। কিন্তু অষ্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে শেষদিকে এসে পরাজয় মেনে নিতে হয়।

উল্টো অবস্থা বাংলাদেশের। স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে বাছাইপর্ব শুরু করে ওমান ও পাপুয়া নিউগিনিকে পরাজিত করে মান বাঁচিয়েছে। কিন্তু সুপার টুয়েলভে আর সেই বাংলাদেশকে খুজে পাওয়া যায়নি। উল্টো দলের বাইরে থাকা নানা বিষয় নিয়ে ক্রিকেটার, কোচ থেকে শুরু করে জড়িয়ে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিও। খেলোয়াড়রা যেন কোনভাবেই নিজেদেরকে ঠিক রাখতে পারেননি।

কোচ বদলের দাবী চারিদিক থেকে উঠলেও সেটিতে পাত্তা দেয়নি বিসিবি। হয়তো পাকিস্তান সিরিজকে অগ্নিপরীক্ষা হিসেবে নিয়েছে কর্মকর্তারা। এই সিরিজ শেষেই হয়তো আরও বড় ঘোষণা আসতে পারে। যদি পাকিস্তানের বিপক্ষে বাজে ফলাফল করে তাহলে বোর্ডও হয়তো আর রাসেল ডোমিঙ্গোকে রাখবেনা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আজ দুপুর দুইটায় শুরু হবে। সবগুলো ম্যাচে দেশী আম্পায়াররা খেলা পরিচালনা করবেন।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add