for Add

তারুণ্য নির্ভর বাংলাদেশকে নিয়ে সতর্ক বাবর

বিশ্বকাপে চরম ব্যর্থতা ও সিনিয়র খেলোয়াড়রা না থাকলেও বাংলাদেশকে খাটো করে দেখছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার মতে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল এবং তার প্রমানও তারা দিয়েছে। তাই প্রতিপক্ষকে সহজভাবে নেয়ার অবকাশ নেই।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশ। টাইগারদের কাছে নাস্তানাবুদ হওয়া এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডই শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলে।

বাবর আরও জানান, ঘরের মাটিতে বাংলাদেশ বিশ্বের যেকোন দলকে হারাতে পারে। তাই পাকিস্তানকে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে আজ বাবর বলেন, ‘নিজেদের কন্ডিশনে সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছে তারা।’
তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই তারা কিছু খেলোয়াড়কে মিস করছে, কিন্তু যারা দলে আছে, তারা সবাই বিপিএল খেলেছে এবং খুব ভাল করতে সক্ষম। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে গতি পেয়েছি তা ধরে রাখতে চাই। একই সাথে, এখানে আমাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চাই এবং এই কারণেই আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমাদের ১২ সদস্যের দলে চারজন খেলোয়াড় পরিবর্তন করেছি।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ধীরগতির ও নিম্নমানের পিচ প্রস্তুত করার জন্য প্রচুর সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। সাধারণত লো-স্কোরিং পিচ তৈরি করে বাংলাদেশ। এ বিষয়েও সর্তক বাবর।

ঢাকায় এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার অতীত অভিজ্ঞতা থেকে বাবর জানেন, ম্যাচটি হাই-স্কোরিং হবে না। যেমনটা বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) অভিজ্ঞতার মতো।

বাবর বলেন, ‘আমি যা বুঝেছি তাহল- আমরা এখানে সংযুক্ত আরব আমিরাতের মতো হাই-স্কোরিং ম্যাচ পাবো না। আমাদের উইকেটের গুরুত্ব দিতে হবে এবং বোলারদের বুঝতে পারলে, ক্রিজে সেট হতে হবে। বিশ্বকাপেও আমাদের পরিকল্পনা ছিল উইকেট হাতে রাখা এবং পরে শেষ সাত বা আট ওভারে রান বাড়ানো।’

তিনি আরও বলেন, ‘চার/পাঁচ বছর আগে আমি বিপিএলে খেলেছি। আমি জানি এখানে উইকেট ধীর ও নীচু। তবে আমরা আমাদের পরিকল্পনায় অটুট থাকবো।’

বিশ্বকাপের নক আউট পর্বে একটি খারাপ দিনের কারনে, সেমিফাইনালে হারতে হয়েছিল পাকিস্তানকে। কিন্তু গত দুই বছরে এই ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক দল পাকিস্তান। বাবর নিজেও ফর্মে আছেন এবং বিশ্বকাপেও তা অব্যাহত রেখেছেন। চারটি হাফ-সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৩০৩ রান করেছেন তিনি।

এই ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী বাবর বলেন, ‘আমি আমার নিজের ফর্ম সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী এবং এখানেও আরও ভাল করার চেষ্টা করবো। তবে আমি সবসময় শিখতে প্রস্তুত এবং প্রতিটি অনুশীলন সেশনে কিছু অতিরিক্ত সময় দেয়ার চেষ্টা করি।’

বাংলাদেশের জনগণের প্রশংসা করে বাবর বলেন, এখানে ভক্তদের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন, সেটি দুর্দান্ত।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add