for Add

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় দিয়ে শুরু

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ভারত। আজ সিরিজের প্রথম ম্যাচে ভারত ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

জয়পুরে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ভারতের পেসার ভুবেনশ্বর কুমারের করা তৃতীয় বলে খালি হাতে ফিরেন নিউজিল্যান্ডের ওপেনার ড্যারিল মিচেল।

শুরুতে মিচেলকে হারালেও তাতে সমস্যায় পড়েনি নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন আরেক ওপেনার মার্টিন গাপটিল ও তিন নম্বরে নামা মার্ক চাপম্যান। ৭৭ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা।

দলে থাকলেও সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া চাপম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৫০ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করে আউট হন চাপম্যান।

চাপম্যান ফিরলেও দলের রানের চাকা সচল রেখেছিলেন গাপটিল। ১৮তম ওভারে আউট হবার আগে ৪২ বলে তিন বাউন্ডারি চার ওভার বাউন্ডারিতে ৭০ রান করেন তিনি। গাপটিল-চাপম্যানের জোড়া-হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান পায় নিউজিল্যান্ড। ভারতের ভুবেনশ্বর-রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করে নতুন অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মার ভারত। ৫ ওভারে ৫০ রান তুলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা। ১টি করে চার-ছক্কায় ১৫ রান করে থামেন রাহুল।

রাহুলের পর তিন নম্বরে নামা সূর্যকুমার যাদবের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন রোহিত। দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৫৯ রান যোগ করেন তারা। এতে ভারতের জয়ের পথ মসৃন হয়।

মাত্র ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হওয়া রোহিত ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন।

রোহিত না পারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান সূর্যকুমার। শেষ পর্যন্ত ৪০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন সূর্য।

সূর্যের আউটের পরই ম্যাচে ফিরে নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২১ রান প্রয়োজন পড়ে ভারতের। ১৮ ও ১৯তম ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান পায় ভারত। শেষ ওভারে ১০ রান দরকার পড়ে টিম ইন্ডিয়ার।

অভিষেক ম্যাচ খেলতে নামা ভেঙ্কটেশ আয়ার ও ঋসভ পান্থ ১টি করে চার মেরে ২ বল বাকী রেখে ভারতের জয় নিশ্চিত করেন। আয়ার ৪ রানে শেষ ওভারে আউট হলেও ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন পান্থ। নিউজিল্যান্ডের বোল্ট ২টি উইকেট নেন।

আগামী ১৯ নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add