for Add

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতারের বোলিং তোপে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ নারী দল।

হোয়াইটওয়াশ এড়াতে বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এ ম্যাচেও বাংলাদেশ বোলারদের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। নাহিদের তোপে পড়ে ২৭ দশমিক ২ ওভারে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাহিদা ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন।

জিম্বাবুয়ের পক্ষে মাত্র এক ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার শারন মায়ার্স ৩৯ রান করেন।

জবাবে ৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯০ বল বাকী রেখে সহজেই লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার মুশশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০, অধিনায়ক নিগার সুলতানা ১২ রান করেন।

এর আগে প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এবার ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ।

বাছাইপর্বে বাংলাদেশ ম্যাচের সূচি :

২১ নভেম্বর: বাংলাদেশ ও পাকিস্তান (হারারে)

২৩ নভেম্বর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (হারারে)

২৫ নভেম্বর: বাংলাদেশ ও থাইল্যান্ড (হারারে)

২৯ নভেম্বর : বাংলাদেশ ও জিম্বাবুয়ে (হারারে)

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add