for Add

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো নারী দল

জিম্বাবুয়ের বিপক্ষে বোলারদের হাত ধরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

আজ বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপশি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।

ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে নিয়ে নিয়মিত বিরতি দিয়ে জিম্বাবুয়ের ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠাতে থাকেন বাংলাদেশের বোলাররা। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আকতারের বোলিংয়ে এক পর্যায়ে ৭১ রানেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে লোয়ার-অর্ডার ব্যাটার মিশা গুয়ানজুরার অপরাজিত ৩৫ রানের সুবাদে শেষ পর্যন্ত ৪৬ দশমিক ৪ ওভারে ১২১ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। বাংলাদেশের নাহিদা ৩০ রানে ৩টি, জাহানারা ও সালমা ২টি করে উইকেট নেন।

জবাবে পঞ্চম ওভারে ওপেনার শারমিন আকতারকে হারায় বাংলাদেশের নারীরা। শুরুর ধাক্কা দারুণভাবে সামলে উঠেন মুরশিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন শারমিন ও ফারজানা।

৬৫ বলে ৮টি চারে অপরাজিত ৫১ রান করেন মুরশিদা। অপরাজিত ৫৩ রান করে দলের জয়ে অবদান রাখেন ফারজানা। তার ৬৮ বলের ইনিংসে ৭টি চার ছিল।

প্রথম ম্যাচে বাংলাদেশের তিন বোলার জাহানারা, সালমা খাতুন ও নাহিদার তোপে ২৩ দশমিক ২ ওভার ব্যাট করে মাত্র ৪৮ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে নারী দল। পরে ৮ উইকেটে ম্যাচ জিতে তারা।

আগামী ১৫ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add