for Add

১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি ফুটবলে টিকে থাকলো বাংলাদেশ। শনিবার কলম্বোয় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল ১-১। পরে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন তারকা ডিফেন্ডার তপু বর্মণ। এর আগে প্রথমার্ধে দলের প্রথম গোলটি করেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। দলের দুই তারকা জামাল-তপুর গোলে দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর স্বাদ পেলো বাংলাদেশ।

একসময় যে মালদ্বীপের জালে গুনে গুনে গোল দিতো বাংলাদেশ, সেই মালদ্বীপ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি। বাংলাদেশের জন্য তো সাম্প্রতিক সময়ে ভয়ংকর এক প্রতিপক্ষ। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলের হারটি ছিল দ্বীপ দেশটির বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ।

বাংলাদেশ কবে হারিয়েছিল মালদ্বীপকে তা অনেকে ভুলতেই বসেছিলেন। কারণ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর ৫ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ হয়েছিল ড্র। চার হারের মধ্যে ৫-০ গোলের লজ্জাজনক ব্যবধানও আছে।

দীর্ঘ ১৮ বছর পর সেই মালদ্বীপকে হারালো বাংলাদেশ। শনিবার শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-১ গোলে। প্রথমার্থের খেলা ছিল ১-১ গোলে ড্র। বাংলাদেশ পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছে ম্যাচের ৮৮ মিনিটে।

প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে জামাল ভূঁইয়া গোল করে এগিয়ে দেন দলকে। যদিও গোলটি বাংলাদেশকে আদায় করতে হয়েছে রেফারির কাছে জোর আবেদন করে।

জামাল বল জালে পাঠালেও সহকারী রেফারি পতাকা ওঠান অফসাইডের। জামালদের আবেদনে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান রেফারি।

পরে ৩২ মিনিটের কর্নার কিক থেকে গোল করে মালদ্বীপকে ম্যাচে ফেরান মুহম্মদ উমাইর। আলী আশফাকের কর্নার থেকে কোন সুযোগ না দিয়ে বল জালে পাঠান অরক্ষিত অবস্থায় থাকা উমাইর।

দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটের সময় বল নিয়ে বক্সে ঢুকলে জুয়েল রানাকে অবৈধভাবে বাধা দেন মালদ্বীপের গোলরক্ষক। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন তপু বর্মন।

বাকি সময় গোল ধরে রেখে ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয়ের উৎসব করে বাংলাদেশ। বাংলাদেশের মাধ্যমেই প্রথম জয় দেখলো এই টুর্নামেন্টও।

দুই ম্যাচে ১ ড্র ও ১ জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ ড্র করলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশের।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add