for Add

কেনের হ্যাটট্রিকে ইংল্যান্ডের জয় : ইতালিকে রুখে দিল সুইজারল্যান্ড

হ্যারি কেনের হ্যাটট্রিকে আলবেনিয়াকে ঘরের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের আরো কাছে পৌঁছে গেছে ফেবারিট ইংল্যান্ড। এদিকে সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে বাছাইপর্বের বাঁধা পেরুনোর অপেক্ষা আরো বাড়লো ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালির।

গ্রুপ-আই‘র তলানির দল সান মারিনো সফরে এক পয়েন্ট পেলেই সোমবার কার্যত ইংল্যান্ডের কাতার বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হবে। যদিও ৯ ম্যাচ পরে দ্বিতীয় স্থানে থাকা পোল্যান্ডের থেকে এখনো তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা ইংলিশরা ৬ গোলের ব্যবধানে পোলিশদের পিছনে ফেলেছে। শুক্রবার গ্রুপের আরেক ম্যাচে ১০ জনের আ্যান্ডোরাকে ৪-১ গোলে পরাজিত করেছে পোল্যান্ড।

থ্রি লায়ন্সরা ওয়েম্বলি স্টেডিয়ামে দারুণ উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় পাঁচ গোলের প্রতিটিই এসেছে প্রথমার্ধে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ইংলিশ বস গ্যারেথ সাউথগেট বলেছেন, ‘প্রথমার্ধ ছিল দুর্দান্ত। মূলত পুরো ম্যাচেই আমরা আধিপত্য দেখিয়েছি। এই ম্যাচের ফলাফল আমাদের বিশ্বকাপের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। যদিও এখনই আশ্বস্ত হলে চলবে না।’

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরে ক্লাব পর্যায়ে মৌসুমের শুরুটা ভাল করতে পারেননি। তবে তার হাত ধরেই ইংল্যান্ডের প্রথম গোলটি আসে। রিস জেমসের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র এক গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারি কেন বৃহস্পতিবার পর্যন্ত শারিরীক ও মানসিক অবসাদের বিষয়টি স্বীকার করে দেশের হয়ে খেলা নিয়ে শঙ্কা জানিয়েছিলেন। কিন্তু শুক্রবার রাতে শুরু থেকেই তাকে যথেষ্ট ফিট মনে হয়েছে। হ্যাটট্রিকসহ এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে পাঁচ ম্যাচে করেছেন ৬ গোল।

১৮ মিনিটে জর্ডান হেন্ডারসনের ক্রসে পোস্টের খুব কাছে থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেন। এরপর হেন্ডারসনকে দিয়ে ২৮ মিনিটে করিয়েছেন তৃতীয় গোলটি। ৩১ বছর বয়সী মিডফিল্ডার হেন্ডারসনের ইংল্যান্ডের জার্সি গায়ে এটাই ঘরের মাঠে প্রথম গোল। প্রথমার্ধে আরো দুই গোল করে ইংল্যান্ড ম্যাচটিকে একপেশে করে তুলে। ৩৩ মিনিটে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করার পর ইনজুরি টাইমে ফিল ফোডেনের কর্ণার থেকে দারুণ এক কিকে হ্যাটট্রিক পূরণ করেন কেন।

ইংল্যান্ডের হয়ে ৪৪টি আন্তর্জাতিক গোল করে কেন সর্বকালের সর্বোচ্চ গোলের তালিকায় চতুর্থ স্থানে থাকা জিমি গ্রীভসকে স্পর্শ করেছেন। এই গোলের মাধ্যমে কেন সাবেক তারকা ওয়েন রুনিকে পিছনে ফেলেছেন।

এদিকে রোমে গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্র করায় এগিয়ে যেতে পারেনি ইতালি। উভয় দলই ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট করে নিয়ে গ্রুপ-সি’র শীর্ষ দুটি স্থানে রয়েছে। হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। স্তাদিও অলিম্পিকোতে ৯০ মিনিটে জর্জিনহোর পেনাল্টি মিসের মাসুল দিতে হয়েছে আজ্জুরিদের। মৌসুমের শুরু থেকে এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে ৬টি স্পট কিকের সুযোগ নষ্ট করলেন চেলসির এই মিডফিল্ডার।
ম্যাচ শেষে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি বলেছেন, ‘সে যদি শ্যুট করতে চায় তবে তাকে পেনাল্টি মারার সুযোগ দেয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল।’

সিলভান উইল্ডমারের দুর্দান্ত শটে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। বিরতির ৯ মিনিট আগে সেট পিস থেকে গিওভান্নি ডি লোরেঞ্জোর হেডে সমতায় ফিরে আজ্জুরিরা। ৯০ মিনিটে উলিসেস গার্সিয়ার বিপক্ষে পেনাল্টি আদায় করেন ডোমেনিকো বেরারডি। ভিএআর রিভিউ স্পট কিকের নির্দেশ দিলেও সিদ্ধান্তটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সেপ্টেম্বরে দু’দলের গোল শূন্য ড্র হবার ম্যাচটিতেও জর্জিনহো পেনাল্টি মিস করেছিলেন।

রোববার শেষ ম্যাচে নর্দান আয়ারল্যান্ড সফরে যাবে ইতালি। অন্যদিকে বুলগেরিয়াকে আতিথ্য দিবে সুইসরা। শেষ ম্যাচে আগে সুইসদের থেকে দুই গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইতালি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add