for Add

ক্রিকেট বিশেষজ্ঞরা হাসানকেই দুষছেন, মানতে নারাজ পাক অধিনায়ক

সুপার টুয়েলভে দুর্দান্ত পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু সেমিতে থেমে গেল পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। বৃহস্পতিবার রাতে শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারে পাকিস্তান।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করার পরও শেষ দিকে হাত থেকে ম্যাচ ফসকে যায় পাকিস্তানের। বিশেষভাবে ১৯তম ওভারে হাসান আলির ক্যাচ মিসকে ম্যাচ হারের প্রধান কারণ বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু এমনটা মানতে নারাজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি জানান, ক্যাচ মিস খেলারই অংশ। হাসানের ক্যাচ মিসে ম্যাচ হেরেছি এটা ঠিক নয়।

দুবাইয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। এরপর জবাব দিতে নেমে ১৩তম ওভারে ৯৬ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাই ম্যাচে নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়ে নেয় পাকিস্তান। শেষ ৫ ওভারে ৬২ রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। এ অবস্থায় পাকিস্তানের পক্ষেই বাজি ছিল। কিন্তু হাল ছাড়েননি ক্রিজে থাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড।

১৬ থেকে ১৮তম, এই তিন ওভারে ৪০ রান তুলেন স্টয়নিস ও ওয়েড। এতে শেষ ২ ওভারে ২২ রানের প্রয়োজন পড়ে অস্ট্রেলিয়া। তখনও ম্যাচে ছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেন পাকিস্তানের হাসান। জীবন পেয়ে ওই ওভারের শেষ তিন বলে টানা তিন ছক্কায় অস্ট্রেলিয়াকে ফাইনালে নেন ওয়েড। ১ ওভার হাতে রেখে শেষ চারের ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হারের জন্য ১৯তম ওভারে হাসান ক্যাচ মিসকেই দায়ী করছেন অনেকে। কিন্তু হাসানকে দোষ দিতে নারাজ পাক অধিনায়ক বাবর। তিনি বলেন, ‘হাসানের জন্য পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে! আমার তা মনে হচ্ছে না। সে আমার মূল বোলার। পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে সে। একজন খেলোয়াড়ের হাত থেকে ক্যাচ পড়তেই পারে। কিন্তু যেভাবে সে লড়াই করছে, আমি তার পাশেই থাকবো। কারণ, সে আমাদের মূল বোলার এবং সবসময় ম্যাচ জিতিয়েছে। ক্যাচ মিস খেলারই অংশ। আমরা ভুল থেকে যত শিখবো, আমাদের জন্য তত ভাল হবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add