for Add

ফাইনালে চোখ পাকিস্তান ও অস্ট্রেলিয়ার

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে চায় পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য দ্বিতীয় ফাইনাল। শেষ চারের লড়াইয়ে ফেভারিটের তকমাটা পাকিস্তানের সাথে। তবে ফেভারিট না হলেও শেষ চারে শেষ হাসিটা হাসতে চায় অসিরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের লড়াই।

এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা এক দল পাকিস্তান। অপরাজিত থাকা দল পাকিস্তান সুপার টুয়েলভে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা, হাতে মুঠো থেকে ম্যাচ কেড়ে নেয়া এ পর্যন্ত সবই প্রদর্শন করেছে।

বিশ্বকাপ মঞ্চে প্রথমবার চিরপ্রতিন্দ্বন্দী ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরু হয় পাকিস্তানের। ১০ উইকেটে ব্যবধানে কোহলি-রোহিতদের উড়িয়ে দেয় বাবর আজম-রিজওয়ানরা। ভারতকে হেসেখেলে হারালেও নিউজিল্যান্ড ও আফগনিস্তানের বিপক্ষে শেষদিকে চমক দেখিয়ে ম্যাচ জিতে পাকিস্তান। প্রতিপক্ষের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে নেয় তারা। দুই ম্যাচেই ব্যাট টর্নেডো ইনিংস খেলেন আসিফ আলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে অপরাজিত ২৭ এবং আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে অপরাজিত ২৫ রান করেন আসিফ। আফগানদের বিপক্ষে ১৯তম ওভারে চার ছক্কায় ম্যাচ শেষ করে চমক দেখান তিনি। এই দু’টি অসাধারণ ইনিংসের সুবাদেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এ অক্টোবরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আসিফ।

শেষ দুই ম্যাচে পুচকে নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে। তাই সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে সবক’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে বাবররা। অর্থাৎ এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল পাকিস্তান।

এখন পর্যন্ত এবারের আসরে পাকিস্তানের শতভাগ সাফল্যের পেছনে বড় রহস্য ব্যাটার-বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক বাবর আজম। অধিনায়কত্ব ছাড়াও ব্যাট হাতে সফল তিনি। ৫ ইনিংসের ৪টিতে হাফ-সেঞ্চুরিতে এবারের আসরের সর্বোচ্চ ২৬৪ রানের মালিক বাবর। এছাড়া বাবরের ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ানও আছে তুখোড় ফর্মে। ২টি হাফ-সেঞ্চুরিতে ২১৪ রান করেছেন তিনি। অন্যান্য ম্যাচে দুই বুড়ো মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ভেল্কি তো ছিলই। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ১৮ বলে ৫৪ রানের টনের্ডো ইনিংস খেলেন মালিক।

বোলিং বিভাগে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান রউফ সেরা ফর্মে আছেন। আফ্রিদি ৬ ও রউফ ৮ উইকেট শিকার করেছেন। দুই স্পিনার ইমাদ ওয়াসিম ও শাদাব খান রান আটকে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি পারদর্শিতা দেখিয়েছেন। এ পর্যন্ত ইমাদ ৪টি ও শাদাব ৫টি উইকেট শিকার করেছেন।

২০০৭ সালে প্রথম আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তবে ২০০৯ সালে ঠিকই শিরোপা ঘরে তুলে তারা। এরপর চার আসরে দু’বার সেমিফাইনাল খেললেও ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান।

এবার ফাইনালে উঠার সুযোগ হাতছাড়া করতে চায় না পাকিস্তান, বললেন রিজওয়ান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যা পারফরম্যান্স, ফাইনালে ওঠার যোগ্য দল আমরা। এই সুযোগটা হাতছাড়া করতে চাই না।’

অন্য দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছে অস্ট্রেলিয়ার। সেটি ২০১০ সালের আসরে। কিন্তু ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের তৃতীয় আসরটি স্মরণীয় করে রাখতে পারেনি অসিরা। তবে এবার সেই খড়া কাটাতে চায় অস্ট্রেলিয়া।
সেই লক্ষ্যে সুপার টুয়েলভে ৫ ম্যাচেই ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে নাম লেখায় অস্ট্রেলিয়া। অবশ্য গ্রুপ-১ এ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান ৮ ছিল। কিন্তু নেট রান রেটে সুবিধাজনক অবস্থায় থাকায় সেমিতে উঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

সুপার টুয়েলভে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শুধুমাত্র ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চই ব্যক্তিগত তিন অংকে নিতে পারেন। ২টি হাফ-সেঞ্চুরিতে ৫ ইনিংসে ১৮৭ রান করেন ওয়ার্নার। হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরি ছাড়াই ৫ ইনিংসে ১৩০ রান ফিঞ্চের।
ওয়ার্নার-ফিঞ্চের পর ৩ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৮০ রান এসেছে মিচেল মার্শের ব্যাট থেকে। তাই ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের জ্বলে উঠতে হবে। বিশেষভাবে স্টিভেন স্মিথ-মার্কাস স্টয়নিস-ম্যাথু ওয়েড-গ্লেন ম্যাক্সওয়েলদের। ওয়ার্নার রানের মধ্যে ফিরলেও, এখন কথা বলেনি ম্যাক্সওয়েলের ব্যাট। ৫ ইনিংসে মাত্র ২৯ রান সর্বশেষ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ম্যাক্সওয়েলের।

প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। বিশেষভাবে স্পিনার এডাম জাম্পা। ৫ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট সেরা বোলিং ফিগার জাম্পার। তার সাথে পেসার ত্রয়ী জশ হ্যাজেলউড ৮টি, মিচেল স্টার্ক ৭টি ও প্যাট কামিন্স ৪ উইকেট নেন।

সুপার টুয়েলভে করা পারফরম্যান্সের ধারাবাহিকতা শেষ চারেও অব্যাহত রাখতে চায় অস্ট্রেলিয়া। শক্তিশালী পাকিস্তানকে হারাতে হলে ভাল পারফরম্যান্স ছাড়া কোন উপায় নেই বলে দিলেন ওয়ার্নার। তিনি বলেন, ‘শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে আমাদের। সুপার টুয়েলভে কেমন করেছে পাকিস্তান, তা সবাই জানে। তাই ফাইনালে খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে আমাদের।’

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পাল্লা ভারী পাকিস্তানের। ২৩ লড়াইয়ে পাকিস্তানের জয় ১২টি। অসিদের জয় ৯টি। ১টি করে টাই ও পরিত্যক্ত হয়।

তবে বিশ্বকাপের মঞ্চের পরিসংখ্যান মতে সমান জয় ও হার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ছয়বারের দেখায় তিনটি করে সমান জয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। এরমধ্যে ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোয়িনিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add