for Add

ক্যারিয়ারসেরা বোলিংয়েও সিলেটকে জেতাতে পারেননি নাসুম

ঢাকা বিভাগের বাকি ২ উইকেট দ্রুত তুলে নিয়ে লক্ষ্যটা সহজ রাখলেন নাসুম আহমেদ। কিন্তু এই বাঁহাতি স্পিনারের ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর চূড়ান্তভাবে হতাশ করল তার সতীর্থ ব্যাটাররা। ভয়াবহ বিপর্যয়ে পড়ে একশর নিচে গুটিয়ে গিয়ে নাটকীয়ভাবে হেরে গেল সিলেট বিভাগ।

বুধবার জাতীয় লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে ৩ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ঢাকা। চলতি আসরে এটি তাদের দ্বিতীয় জয়। বিপরীতে সিলেটের এটি তৃতীয় হার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ও শেষ দিনের দ্বিতীয় সেশনেই হয়েছে ম্যাচের ফয়সালা। আগের দিনের ৮ উইকেটে ২৩৪ রান নিয়ে খেলতে নেমে ঢাকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৩ করে। এতে সিলেটের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০২ রানের। কিন্তু নাজমুল ইসলাম অপু, সুমনা খান ও তাইবুর রহমানরা সেই অনায়াস সমীকরণ মেলাতে দেননি। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে থামে মাত্র ৯৮ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে একদিন পরেই সিলেটের হয়ে খেলতে নামা নাসুমের নৈপুণ্য গেছে বিফলে। ঢাকার প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি শিকার করেন ৭০ রানে ৫ উইকেট। সবমিলিয়ে ১২ উইকেট দখল করতে তার খরচা ১১৩ রান। প্রথম শ্রেণিতে এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং।

দিনের পঞ্চম ওভারে অপুকে বিদায় করেন নাসুম। তার পরের ওভারে এনামুল হক হন স্টাম্পড। ফলে আগের দিনের সংগ্রহের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করে থামে ঢাকার ইনিংস।

জবাব দিতে নেমে শুরুতেই ডানহাতি পেসার সুমনের তোপে পড়ে সিলেট। দলীয় ১৮ রানের মধ্যে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও সায়েম আহমেদকে সাজঘরে পাঠান তিনি। এই ধাক্কা সামলে না নিতে পেরে আরও বিপর্যয়ে পড়ে তারা।

অপুর বলে অধিনায়ক জাকির হাসান এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ার পর দ্রুত ফেরেন অভিজ্ঞ অলক কাপালিও। একে একে তাদের পথে হাঁটেন রাহাতুল ফেরদৌস, অমিত হাসান, শাহানুর রহমান ও জাকের আলী। ফলে স্কোরবোর্ডে ৫৩ রান জমা হতেই ৮ উইকেট খুইয়ে ফেলে সিলেট।

নবম উইকেটে নাসুম ও রেজাউর রহমান রাজা গড়েন পাল্টা প্রতিরোধ। তাদের জুটিতে একটু একটু করে লক্ষ্যের দিকে এগোতে থাকে সিলেট। কিন্তু জয়ের জন্য যখন তাদের আর প্রয়োজন মাত্র ১৩ রান, তখনই ঢাকা আনে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। তাইবুরের বলে ক্যাচ দিয়ে ফেরেন নাসুম। ৩৬ রানের জুটিতে তার অবদান ৫৮ বলে ১৯।

এরপর ঢাকাকে রুদ্ধশ্বাস জয় পাইয়ে দেন অপু। তার বলে এলবিডাব্লিউ হয়ে যান ইবাদত হোসেন। রাজা দলের পক্ষে সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন ৪৯ বল খেলে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার অপু দ্বিতীয় ইনিংসে পান ৪৩ রানে ৪ উইকেট। সুমন ও তাইবুরের শিকার দুটি করে উইকেট।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add