for Add

কোহলির নেতৃত্বে শেষ ম্যাচে ভারতের সহজ জয়

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় দুই দলের জন্যই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। নামিবিয়ার জন্য অবশ্য ভারতের মতো দলের বিপক্ষে খেলার সুযোগটাই ছিল বড় উপলক্ষ। প্রত্যাশা পূরণ করতে না পারা ভারতেরও ছিল উপলক্ষ।

এই ম্যাচ দিয়েই যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থামালেন বিরাট কোহলি। কোচ হিসেবে যাত্রা থামল রবি শাস্ত্রীরও। এমন দিনে ম্যাচে অবশ্য কোন উত্তাপ ছিল না। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনের গড়ে দেওয়া মঞ্চে রোহিত শর্মা-লোকেশ রাহুলের ব্যাটে নামিবিয়াকে অনায়াসে হারিয়েছে ভারত। শেষ হয়েছে ভারতের এবারের বিশ্বকাপ অভিযান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচ অনুমিতভাবেই হয়েছে একপেশে। নামিবিয়াকে ১৩২ রানে আটকে দিয়ে ৯ উইকেটে জিতেছে ভারত। রোহিতের ৩৭ বলে ৫৬ , রাহুলের ৩৬ বলে ৫৪ আর সূর্যকুমারের ১৯ বলে ২৫ রানে ২৮ বল আগেই খেলা শেষ করেছে বিরাট কোহলির দল।

১৩৩ রানের মামুলি রান তাড়ায় দুই ওপেনার আনেন উড়ন্ত শুরু। নামিবিয়ার বোলারদের উপর চড়াও হয়ে রোহিতই বাড়াতে থাকেন রান। তা করতে গিয়ে সুযোগ দিয়েছিলেন। কাজে লাগাতে পারেনি নামিবিয়া। থিতু হয়ে রোহিত ফিফটি তুলে ফেলেন ৩১ বলে।

একটু সময় নিলেও রাহুলের ব্যাটে ছিল নিয়ন্ত্রণ। দুজনে মিলে ওপেনিং জুটিতেই আনেন ৮৬ রান। ৩৭ বলে ৫৬ করে রোহিত বিদায় নেওয়ার পর সূর্যকুমার যাদবকে নিয়ে তড়িঘড়ি কাজ সারেন রাহুল।

এর আগে টস হেরে বোলিং নিয়ে স্পিন দিয়েই নামিবিয়াকে চেপে ধরে ভারত। স্টিফেন বার্ড-মাইকেল লিনগেনের একটি জুতসই ওপেনিং জুটির পরই আঘাত হানেন জাসপ্রিট বুমরাহ। লিনগেনকে তুলে নেন তিনি। এরপর বার্ড- উইলিয়ামসকে পর পর তুলে নেন জাদেজা।

অধিনায়ক জেরার্ড ইরামুস, নিকল ইটন কাটা পড়েন অশ্বিনের অফ স্পিনে। ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে ডেভিড ভিসা নেমে ২৬ রানের এক ইনিংস খেলে দলকে তিন অঙ্ক পার করে পাইয়ে দেন মাঝারি পুঁজি। যদিও ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কাছে তা ছিল একদম সহজ।

৪ ওভার বল করে মাত্র ১৬ রানে ৩ শিকার ধরে ভারতের সফল বোলার জাদেজা। অশ্বিন ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট । ১৯ রানে ২ উইকেট নেন বুমরাহ।

শেষটা সহজ জয় দিয়ে সারলেও সেমি-ফাইনালে উঠতে না পারায় ভারতের জন্য এবার বিশ্বকাপ নিশ্চিতভাবেই হতাশার।

সংক্ষিপ্ত স্কোর

নামিবিয়া: ২০ ওভারে ১৩২/৮ (বার্ড ২১, লিনগেন ১৪, উইলিয়ামস ০, ইরাসমুস ১২, ইটন ৫, ভিসা ২৬, স্মিট ৯, গ্রিন ০, ফ্রাইলিঙ্ক ১৫, ট্রাম্পেলম্যান ১৩ ; শামি ০/৩৯, বুমরাহ ২/১৯, অশ্বিন ৩/২০, জাদেজা ৩/১৬, চাহার ০/৩০)

ভারত: ১৫.২ ওভারে ১৩৬/১ ( রাহুল ৫৪, রোহিত ৫৬, সূর্যকুমার ২৫ ; ট্রাম্পেলম্যান ০/৩৬, ভিসা ০/১৮, স্কলজ ০/১১ , স্মিট ০/১৭, ফ্রাইলিঙ্ক ১/১৯, ইটন ০/৩১, লিনগেন ০/১৩)

ফল: ভারত ৯ উইকেটে জয়ী।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add