for Add

স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচও দাপটের সাথে জিতলো পাকিস্তান। রোববার গ্রুপ : ২ -এ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান ৭২ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এতে ৫ ম্যাচে সবগুলোতে জিতে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। ফলে সেমিফাইনালে গ্রুপ : ১ -এ রানার্সআপ হওয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আগামী ১১ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

এর আগে আগামী ১০ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলবে গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ড।

শারজাহতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ১০ ওভারে ৫৯ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। মোহাম্মদ রিজওয়ান ১৫ ও ফখর জামান ৮ রান করে ফিরেন। রান রেট কম থাকায় পরবর্তীতে রানের গতি বাড়িয়েছেন অধিনায়ক বাবর আজম। ৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৪তম ও এবারের আসরে পঞ্চম ম্যাচে চতুর্থ হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৪৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করে আউট হন বাবর। মাঝে ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ হাফিজ।

তবে শেষ দিকে স্কটল্যান্ডের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন শোয়েব মালিক। ৬টি ছক্কা ও ১টি চারে মাত্র ১৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম হাফ-সেঞ্চুরি তুলেছেন তিনি। বাবর ও মালিকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। শেষ ৮ ওভার থেকেই ১১৪ রান তুলে পাকিস্তান।

১৯০ রানের টার্গেটে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটল্যান্ড। তবে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন চার নম্বরে নামা রিচি বেরিংটন। কিন্তু অন্যান্য ব্যাটারদের সহায়তা না পাওয়ায় সেটি সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত বেরিংটনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান করে স্কটল্যান্ড। ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন বেরিংটন। পাকিস্তানের শাদাব খান ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মালিক।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ১৮৯/৪, ২০ ওভার (বাবর ৬৬, মালিক ৫৪*, গ্রেভস ২/৪৩)।

স্কটল্যান্ড : ১১৭/৬, ২০ ওভার (বেরিংটন ৫৪*, শাদাব ২/১৪)।

ফল : পাকিস্তান ৭২ রানে জয়ী।

ম্যাচ সেরা : শোয়েব মালিক (পাকিস্তান)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add