for Add

আজ নিউজিল্যান্ড জিতলেই বিশ্বকাপে ভারতের বিদায়

সেমিফাইনালে চোখ রেখে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ : ২ -এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আজ রোববার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। আর আফগানিস্তান জিতলে, আগামী ৮ নভেম্বর ভারত-নামিবিয়া ম্যাচের ফলাফলের পর নির্ধারিত হবে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর কোন দল সেমিফাইনালে খেলবে।

আবু ধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের লড়াই। ম্যাচটির প্রতি নজর রাখবে ভারতও। ভারতের সেমিফাইনাল ভাগ্য এ ম্যাচের সাথে জড়িত।

এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ৪ খেলার সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। পাকিস্তানের পর এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমির দৌঁড়ে আছে নিউজিল্যান্ড, ভারত ও আফগানিস্তান।

৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে সমান ৪ পয়েন্ট করে ভারত ও আফগানিস্তানের। সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে তিন দল কেউ জিততে হবে, সেই সাথে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করতে হবে।

তবে আজ যদি নিউজিল্যান্ড জিতে যায়, তবে কোন যদি-কিন্তুর হিসাব-নিকাশ করতে হবে না। পাকিস্তানের সাথে এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড। তখন সেমিতে খেলার আশা ভঙ্গ হবে ভারত ও আফগানিস্তানের।

আর যদি, আজ আফগানিস্তান জিতলে, তবে আফগান-নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান ৬ করে। তখন টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত-নামিবিয়ার ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তানকে। শেষ ম্যাচ জিতলে নিউজিল্যান্ড-আফগানিস্তানের সমান ৬ পয়েন্ট হবে ভারতের। তখন তিন দলই রান রেটে হিসাব-নিকাশ হবে। আর যদি নামিবিয়ার কাছে ভারত হেরে যায়, তবে সেমির টিকিট পেতে রান রেটের হিসেবে বসতে হবে শুধুমাত্র নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে।

তবে যাই হোক না কেন, সহজ সমীকরণ রয়েছে নিউজিল্যান্ডের কাছে। জিতলেই সেমির টিকিট নিশ্চিত। তাই জয় ছাড়া কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। দলের ওপেনার মার্টিন গাপটিল বলেন, ‘জয় পেলেই সেমির টিকিট নিশ্চিত আমাদের। তাই জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’

অন্য দিকে জিতলেও ভারত-নামিবিয়ার ম্যাচের উপর নির্ভর করবে আফগানিস্তানের ভাগ্য। তবে সেমির দৌঁড়ে টিকে থাকতে হলে, জিততেই হবে আফগানদের। তাই জয় ছাড়াই অন্য কিছুই ভাবছে না আফগানরা। দলের অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘জয় ছাড়া আমাদের হাতে কোন বিকল্প নেই। আমাদের জিততেই হবে। দলের সবাই জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে।’

টি-টোয়েন্টিতে কখনও মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এবারই টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সাক্ষাৎ কিউই ও আফগানদের।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

আফগানিস্তান দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাসমতউল্লাহ শাহিদী, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add