for Add

সেমিফাইনালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, বিফলে রাবাদার হ্যাটট্রিক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উঠলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভ থেকে বিদায় নিলো সেমির দৌঁড়ে থাকা দক্ষিণ আফ্রিকা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে শনিবার পেসার কাগিসো রাবাদার হ্যাটট্রিকে ইংল্যান্ডকে ১০ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচ জিতলেও রান রেটের মারপ্যাচে সেমিতে খেলার আশা ভঙ্গ হয় চোকারখ্যাত দক্ষিণ আফ্রিকার।

গ্রুপপর্বে সব ম্যাচ, অর্থাৎ ৫ খেলায় ৪ জয়ে ৮ করে সমান পয়েন্ট ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। তবে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষ দুই দল হয়ে সেমির টিকিট পায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের রান রেট +২.৪৬৪। আর অসিদের +১.২১৬। দক্ষিণ আফ্রিকার রান রেট +০.৭৩৯। অন্য গ্রুপ-২ -এর সব খেলা শেষে সেমির লাইন-আপ চূড়ান্ত হবে।

শারজাহতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে ভাল শুরু হয়নি দক্ষিণ আফ্রিকার। তৃতীয় ওভারে দলীয় ১৫ রানে ওপেনার রেজা হেনড্রিক্সকে হারায় তারা। ২ রান করে ইংল্যান্ডের স্পিনার মঈন আলির বলে বোল্ড হন হেনড্রিক্স।

এরপর আরেক ওপেনার কুইন্টন ডি কককে নিয়ে ৫২ বলে ৭১ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়েন তিন নম্বরে নামা রাসি ভান ডার ডুসেন। ২৭ বলে ৪টি চারে ৩৪ রান করে স্পিনার আদিল রশিদের শিকার হন ডি কক।

১২তম ওভারে দলীয় ৮৬ রানে থামেন ডি কক। এতে ক্রিজে ডুসেনের সঙ্গী হন আইডেন মার্করাম। উইকেটে দ্রুত সেট হয়ে ইংল্যান্ডের বোলারদের উপর মারমুখী হয়ে উঠেন ডুসেন ও মার্করাম। তৃতীয় উইকেটে ৫২ বলে অবিচ্ছিন্ন ১০৩ রান যোগ করেন তারা। জুটিতে ডুসেন ২৭ বলে ৪৯ রান ও মার্করাম ২৫ বলে ৫২ রান করেন। ২০ ওভার শেষে ২ উইকেটে ১৮৯ রান পায় দক্ষিণ আফ্রিকা।

৩৭ বলে ডুসেন এবং ২৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন ডুসেন ও মার্করাম। তবে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস হয় ডুসেনের। ৬০ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৯৪ রান করেন তিনি। ২টি চার ও ৪টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৫২ রান তুলেন মার্করাম। ইংল্যান্ডের মঈন-রশিদ ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ১৯০ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। আর সেমিফাইনালে যাবার জন্য সমীকরণও পায় এই গ্রুপ থেকে সেমির দৌঁড়ে থাকা দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

টার্গেট নিয়ে ব্যাট করা ইংল্যান্ডকে ১৩১ বা তার নীচে অলআউট করে দিলে সেমিতে ইংল্যান্ডে সাথে যাবে দক্ষিণ আফ্রিকা। বাদ পড়বে অস্ট্রেলিয়া। আর যদি ১৩২ রান তুলে ফেলে ইংল্যান্ড, তবে ইংলিশদের সাথে সেমিতে খেলবে অস্ট্রেলিয়া। আর গ্রুপের শীর্ষে থাকার জন্য ১০৬ রান করতে হবে ইংল্যান্ডকে। তবে ৮৭ রান করলেও, গ্রুপে দ্বিতীয়স্থানে থাকবে ইংলিশরা।

এমন সমীকরণ নিয়ে জবাব দিতে নেমে দলীয় ৩৮ রানে আহত অবসর নেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। ১৫ বলে ২০ রান করেন তিনি। এরপর দলীয় ৫৮ রানে জশ বাটলার ও ৫৯ রানে আউট হন জনি বেয়ারস্টো। বাটলার ১৫ বলে ২৬ ও বেয়ারস্টো ১ রানে ফিরেন।

৫৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর দলের হাল ধরেন মঈন ও ডেভিড মালান। ৩৬ বলে ৫১ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান তারা। দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ২৭ বলে ৩৭ রানে মঈন এবং ২৬ বলে ৩৩ রান করে ফিরেন মালান। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ড ১৩২ রান তুললে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়। সুপার টুয়েলভ থেকেই দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত হয়।

মালান যখন ফিরেন তখন জিততে ২২ বলে ৪৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। পরের ১১ বলে ২০ রান তুলেন লিয়াম লিভিংস্টোন ও অধিনায়ক ইয়োইন মরগান। ১৯তম ওভারের প্রথম বলে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে আউট হন লিভিংস্টোন। ৩টি ছক্কা ও ১টি চারে ১৭ বলে ২৮ রান করেন তিনি। তখন ১১ বলে ২৫ রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডের।

লিভিংস্টোনকে হারানোর পরও ক্রিস ওকসের ছক্কায় ওই ওভার থেকে ১১ রান পায় ইংল্যান্ড। তাই শেষ ওভারে ১৪ রানের সমীকরণ পায় তারা।

শেষ ওভারে বল হাতে নিয়ে জ্বলে উঠেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। প্রথম তিন বলে ওকস-মরগান ও ক্রিস জর্ডানকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা। এবারের আসরের তৃতীয় এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ২৬তম হ্যাটট্রিক এটি।

হ্যাটটিকের পর পরের তিন বলে মাত্র ৩ রান দিয়ে দক্ষিণ আফ্রিকাকে সান্তনার জয় এনে দেন রাবাদা। ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তুলে ইংলিশরা। মরগান ১৭ ও ওকস ৭ রান করেন। ৪ ওভারে ৪৮ রান দিয়ে হ্যাট্টিকসহ ৩ উইকেট নেন প্রোটিয়ার পেসার রাবাদা। ম্যাচ সেরা হন ডুসেন।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ১৮৯/২, ২০ ওভার (ডুসেন ৯৪, মার্করাম ৫২, মঈন ১/২৭)।

ইংল্যান্ড : ১৭৯/৮, ২০ ওভার (মঈন ৩৭, মালান ৩৩, রাবাদা ৩/৪৮)।

ফল : দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী।

ম্যাচ সেরা : রাসি ভান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add