for Add

লুকাকুর পরিবর্তে বিশ্বকাপ দলে দুই নতুন মুখ

চলতি মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে ইনজুরি আক্রান্ত তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর পরিবর্তে কোচ রবার্তো মার্টিনেজ বেলজিয়াম দলে দুই নতুন মুখ অন্তর্ভূক্ত করেছেন।

আগামী ১৩ নভেম্বর ব্রাসেলসে ঘরের মাঠে এস্তোনিয়াকে পরাজিত করতে পারলেই কাতার বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করবে বেলজিয়ানরা। তিনদিন পর কার্ডিফে ওয়েলসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে গ্রুপ-ই বাছাইপর্ব শেষ করবে মার্টিনেজের দল।

১০১টি আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৬৮ গোল করা লুকাকু গত মাসে গোঁড়ালির ইনজুরিতে পড়েন। মালমোর বিপক্ষে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে গিয়ে তিনি ইনজুরি আক্রান্ত হন। জাতীয় দলে লুকাকুর অপর সতীর্থ স্ট্রাইকার মিশি বাটশুইও ইনজুরিতে থাকায় ক্রিস্টিয়ান বেনটেক ও ডিভোক ওরিগি দলে ফিরেছেন। এ সুযোগে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন বেলজিয়ান লিগের শীর্ষে থাকা ইউনিয়ন সেইন্ট গিলোয়েসের স্ট্রাইকার দাতে ভানজেইর। এছাড়া ইনজুরিতে থাকা সেবাস্তিয়ান বোরনও ও জিনহো ভানহেয়ানডেনের স্থানে নতুন ডিফেন্ডার হিসেবে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন ফরাসি ক্লাব স্তাদে রেইমসের উট ফেস।

সেপ্টেম্বরে কার্ডিফে গোল শূন্য ড্র করা সর্বশেষ ম্যাচটি প্রসঙ্গে মার্টিনেজ বলেছেন, ‘আমরা বেশ ভাল অবস্থানে আছি। এস্তোনিয়ার বিপক্ষে আমাদের ম্যাচটি নিজেদের মাঠে। কিন্তু ওয়েলসের বিপক্ষে ম্যাচটি তাদের মাঠে। দুটো ম্যাচেই আমাদের জয় নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক ফুটবলে কোনকিছুই প্রত্যাশা মাফিক হয়না। তারপরেও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে হয়। এখন আমাদের একটাই লক্ষ্য বাছাইপর্ব পার করে মূলপর্বের টিকিট নিশ্চিত করা।’

ইউরো ২০২০’এ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও বেলজিয়াম এখনো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই অবস্থান করছে। গত মাসে নেশন্স লিগে তারা চতুর্থ স্থান লাভ করেছে।

স্কোয়াড :

গোলরক্ষক : কোয়েন কাস্টিলস, থিবো কোর্তোয়া, সিমন মিগনোলেট, ম্যাটজ সেলস।

ডিফেন্ডার : টবি অল্ডারউইরাল্ড, ডেডরিক বোয়াটা, টিমোথি কাস্তাগনে, জ্যাসন ডেনাভার, উট ফেস, থমাস মুনিয়ার, আর্থার থেটে, ইয়ান ভারটনগেন।

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, চার্লস ডি কেটেলারে, লিনডার ডেনডকার, এডেন হ্যাজার্ড, থ্রোগান হ্যাজার্ড, ড্রিয়েস মার্টিনস, ডেনি প্রায়েট, এ্যালেক্সিস সায়েলেমেকার্স, ইউরি টিয়েলেমানস, হ্যানস ভানাকেন, এ্যাক্সেল উইটসেল।

ফরোয়ার্ড : ক্রিস্টিয়ান বেনটেক, ইয়ানিক কারাসকো, ডিভোক ওরিগি, এ্যালবার্ট সাম্বি লেকোগা, লিনড্রো ট্রোসার্ড, দাতে ভানজেইর।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add