for Add

কোচ হিসেবে বার্সায় ফিরলেন জাভি

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনার কোচ হিসেবে কাতালান জায়ান্ট ক্লাবটিতে ফিরে এলেন ক্লাবটির কিংবদন্তী ফুটবলার জার্ভি হার্নান্দেজ। যদিও তার ফিরে আসাটা এমন এক সময় যখন বার্সেলোনায় চলছে ক্রান্তিকাল। খাদের কিনারা থেকে প্রিয় ক্লাবকে টেনে তোলাই এখন এ সাবেক তারকা মিডফিল্ডারের মূল চ্যালেঞ্জ।

২০১১ সালে ক্লাবের তৎকালীন কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, যখন জাভি ফুটবল ছেড়ে দিয়ে শুধুমাত্র ম্যাচগুলো উপভোগ করবে তখন আমি নিশ্চিত সে এ ক্লাবে কোচ হিসেবে ফিরে আসবে। দশ বছর পর গার্দিওলার সেই ভবিষৎবাণীই সত্যি হলো।

গার্দিওলার অধীনে আমূল বদলে যাওয়া সেই সফল বার্সেলোনাকেই পুরো ফুটবল বিশ্ব মাঠে দেখতে চায়। আর সেই কাজ সম্পাদনে ক্লাবকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য গার্দিওলার প্রিয় শিষ্যর থেকে এ মুহূর্তে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারেনা।

কাতারের ক্লাব আল সাদের হয়ে কোচের দায়িত্ব পালন করছিলেন জাভি। শুক্রবার ক্লাবটি টুইট করে জানায়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হওয়ায় তারা জাভিকে ছেড়ে দিতে রাজি। অবশ্য জাভির কোচ হওয়ার ব্যাপারে বার্সেলোনা থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বার্সেলোনার হয়ে দারুণ এক ক্যারিয়ার রয়েছে জাভির। ক্লাবটির যুব একাডেমিতে বেড়ে উঠা সাবেক এ মিডফিল্ডার ক্লাব ছাড়ার আগে দলটির হয়ে খেলেন রেকর্ড ৭৭৯ ম্যাচ। ক্যাম্প ন্যুতে থাকাকালীন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগ ও তিনটি কোপা ডেল রে’সহ জিতেছেন মোট ২৫টি শিরোপা। মিডফিল্ডার হিসেবে তার সময়ে কোন খেলোয়াড়ই এত লম্বা সময় ধরে এ পজিশনে নিজের আধিপত্য ধরে রাখতে পারেনি।

আন্তর্জাতিক অর্জনের দিক থেকেও পিছিয়ে নেই জাভি। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার। পরিসংখ্যানের দিক থেকে স্পেনের ফুটবল ইতিহাসে জাভি সবচেয়ে সফল খেলোয়াড়। লিওনেল মেসি তার সাথে না খেললে ব্যালন ডি’অর জাভিরই প্রাপ্য ছিল। পরপর তিনবার জাভি এ তালিকায় তৃতীয় হয়েছেন। ২০১৫ সালে জাভি বার্সেলোনা ছেড়ে প্রথমে আল সাদে খেলোয়াড় হিসেবে যোগ দেন। পরে ২০১৯ সালে দলটির কোচের দায়িত্ব নেন। তার হাত ধরে দলটি জিতেছে একটি করে কাতার স্টার্স লিগ ও কাতার সুপার লিগ এবং দুটি করে কাতার কাপ ও আমির অব কাতার কাপ। লিগে অপরাজিত আছে রেকর্ড ৩৬ ম্যাচ ধরে।

উল্লেখ্য গত বছর জাভি বলেছিলেন, ‘আমার মূল লক্ষ্য হচ্ছে বার্সেলোনার হয়ে কিছু করা। এটা আমার বাড়ির মত, এখানে ফিরে আসতে পারাটা স্বপ্ন সত্যি হবার মতই ঘটনা।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add