for Add

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি আজ ভারত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যন্ডের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে ভারতীয় ক্রিকেট দলের। সেমিতে খেলতে হলে গ্রুপপর্বে শেষ তিন ম্যাচ জিততেতো হবেই সেই সাথে এই গ্রুপে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের হার কামনা করতে হবে টিম ইন্ডিয়াকে। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ গ্রুপ : ২ -এ নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। অন্য দিকে ৩ ম্যাচে ২ জয়ে সেমিফাইনালের পথে বেশ ভালোভাবেই টিকে আছে আফগানরা। বিধ্বস্ত ভারতের বিপক্ষে জয় তুলে এবার শেষ চারের দ্বারপ্রান্তে পৌঁছাতে চায় আফগানিস্তান।

আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভারত-আফগানিস্তান ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের পরাজয় দিয়ে দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম পাকিস্তানের কাছে হারে ভারত।

পাকিস্তানের কাছে পরাজয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বোলাদের কাছে অসহায় আত্মসমর্পন করে ভারতের ব্যাটাররা। ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১০ রান করতে পারে ভারত। ১১১ রানের টার্গেট সহজেই টপকে যায় নিউজিল্যান্ড। ৮ উইকেট হার মানে ভারত।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারে সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে পড়েছে ভারতের। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতে এখনো সব শেষ হয়ে যায়নি। শেষ চারে খেলার সুযোগ আছে তার দলের। কোহলি বলেন, ‘আমাদের আশা এখনো শেষ হয়নি। গ্রুপপর্বে আরও অনেক ম্যাচ আছে। তবে আমাদের জয় পেতে হবে এবং এ জন্য ব্যাটার ও বোলারদের জ্বলে উঠতে হবে।’

অন্যদিকে সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় তারা। তবে তৃতীয় ম্যাচে আবারো জয়ের দেখা পায় আফগানরা। নামিবিয়ার বিপক্ষে ৬২ রানের জয় পায় তারা। ঐ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আফগানিস্তানের সাবেক ও এই ফরম্যাটের সফল অধিনায়ক আসগর আফগান।

আসগরের অবসরের স্মৃতিকে পেছনে ফেলে, এবার ভারতের বিপক্ষেও জয়ের ধারায় থাকায় চায় আফগানিস্তান। আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, ‘প্রথম দুই ম্যাচ হেরে ভারত চাপে রয়েছে। ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে তারা। আমাদের সতর্ক থাকতে হবে এবং জয়ের জন্যই খেলতে হবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দু’বার মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। দু’বারই বিশ্বকাপের মঞ্চে। ২০১০ ও ২০১২ সালে। আর দু’বারই জয় পেয়েছে ভারত।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শারদুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, এবং মোহাম্মদ সামি।

আফগানিস্তান : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাসমতউল্লাহ শাহিদী, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add