for Add

প্রোটিয়াদের বিপক্ষে আজ পরাজয়ের বৃত্ত ভাঙ্গতে চায় বাংলাদেশ

সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকলেও পরাজয়ের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। এমন লক্ষ্য নিয়েই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আফ্রিকান দেশটির বিপক্ষে জয়ের খরা কাটাতে ২০১৭ সালের পর প্রথমবারের মতো তেম্বা বাভুমার দলের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এর পর ইংল্যান্ডের কাছে হারে ৮ উইকেটে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হার ছিল হৃদয় বিদারক। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে টুর্নামেন্টে দারুণভাবে লড়াইয়ে থাকতো টাইগাররা।

গাণিতিকভাবে বাংলাদেশের শেষ চারে উঠার সুযোগ এখনও সম্ভব। কিন্তু এ জন্য এক সাথে অনেক কিছু ঘটতে হবে, যার অনেক কিছুই বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই।

তবে বাংলাদেশ যা নিয়ন্ত্রণ করতে পারে তা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ দু’টি ম্যাচে জয়, যা বাংলাদেশী সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে। কিন্তু এ ইভেন্টে টাইগাররা বারবার ব্যর্থ হওয়ায় ভক্ত-সমর্থকরা হতাশ। তার উপর টাইগার দলের বড় ধাক্কা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন অবস্থার পরও প্রয়োজনীয় সময়ে সতীর্থদের জ্বলে ওঠার আহবান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের।

টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে দু’টি করে জয় পেয়ে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। আবার ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ :১ -তে পারফরমেন্সের বিচারে ইংল্যান্ড ভয়ংকর দল। যেমনটা গ্রুপ : ২ -এ পাকিস্তান।

এমন অবস্থায় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাবার দৌঁড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের ম্যাচগুলোতে জিততে চাইবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া নেট রান-রেটও বাড়ানোর লক্ষ্য তাদের থাকবে বলে আগেই জানিয়েছিলেন মাহমুদুল্লাহ। সেমিফাইনালে যাবার সামান্য সুযোগও কাজে লাগাতে চান তিনি।

হতাশাজনক বিশ্বকাপ যাত্রায় কিছুটা সান্তনা পেতে ও গাণিতিকভাবে বাংলাদেশের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে, শেষ দু’টি ম্যাচে জয়ের জন্য লক্ষ্য স্থির করেছেন মাহমুদুল্লাহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ উদ্বিগ্ন কারণ এখনও টি-টোয়েন্টি ফরম্যাটে আফ্রিকান দেশের বিপক্ষে কোন জয় পায়নি টাইগাররা।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১৮ ম্যাচ খেলে ৪৩টি জিতেছে তারা। ৭৩ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে।

এখন পর্যন্ত ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেলেছে এবং মাত্র সাতটিতে জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাছাইপর্বে একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী ও রুবেল হোসেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add