for Add

প্রথম জয়ের সন্ধানে ভারত ও নিউজিল্যান্ড

প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ রোববার ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ভারত ও নিউজিল্যান্ড। দু’দলই হেরেছে পাকিস্তানের কাছে। পাকিস্তানের কাছে হারের স্মৃতি ভুলে বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে থাকা ভারত ও নিউজিল্যান্ড আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে।

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি শুরু হবে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। কিন্তু পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ম্যাচ হারে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম পাকিস্তানের কাছে হারে ভারত।

পাকিস্তান ম্যাচে ৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছিল ভারত। পরে অধিনায়ক বিরাট কোহলির লড়াকু হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানের স্কোর পায় ভারত। ৪৯ বলে ৫৭ রান করেন কোহলি।

জবাবে পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম অপরাজিত থেকে ১৫২ রান করে পাকিস্তানকে স্মরণীয় জয় এনে দেন।

হার দিয়ে টুর্নামেন্ট শুরুর স্মৃতি ভুলে প্রথম জয় পেতে ভারতীয় দলকে ব্যাটারদের সাথে বোলারদেরও জ্বলে উঠতে হবে। প্রথম ম্যাচে রোহিত শর্মা শূন্য, লোকেশ রাহুল ৩, সূর্যকুমার যাদব ১১ রান করেন। তাই টপ-অর্ডারের দিকে তাকিয়ে থাকবে ভারত।

পাকিস্তানের বিপক্ষে কোহলির কারণে লড়াকু স্কোর পেলেও ম্যাচে ভারতীয় বোলাররা পুরোপুরিভাবে ব্যর্থ হন। পেসার মোহাম্মদ সামি ৩ দশমিক ৫ ওভার বল করে ৪৩ রান দেন। আরেক পেসার ভুবেনশ্বর কুমারও ব্যয়বহুল ছিলেন। ৩ ওভারে ২৫ রান দেন তিনি। স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী হতাশ করেন। ৪ ওভারে ৩৩ রান আসে তার কাছ থেকে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

তবে ম্যাচ জয়ই দলের প্রধান লক্ষ্য বলে জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে আমাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে, ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। আর বোলারদের আরও উন্নতি করতে হবে।
পাকিস্তানের বিপক্ষে কোন চাপই সৃষ্টি করতে পারেনি বোলাররা। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটার-বোলাররা জ্বলে উঠবে।’

অন্য দিকে ভারত বাজেভাবে হারলেও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেছিল নিউজিল্যান্ড। স্বল্প পুঁজির ১৩৪ রানের পুঁজি নিয়ে ৫ উইকেটে ম্যাচ হারে কিউইরা।

প্রথম ব্যাট করে ৮ উইকেটে ১৩৪ রান করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে ২৭ রান করে করেন। ২৫ রান আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে।

এরপর বোলাররা দারুণভাবে ম্যাচে রেখেছিল নিউজিল্যান্ডকে। ৮৭ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছিল তারা। শেষদিকে আসিফ আলির ১২ বলে অপরাজিত ২৭ রানে হাত থেকে ম্যাচ ফসকে যায় নিউজিল্যান্ডের। ৮ বল বাকী থাকতে ম্যাচ হারে কিউইরা।

হার দিয়ে শুরু হলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি কিউইরেদর। অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে হারেও আমরা বিচলিত নই। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। দলের সবাই জয়ের জন্য মুখিয়ে আছে।’

টি-টোয়েন্টিতে ভারত-নিউজিল্যান্ড সমানে-সমান। এখন পর্যন্ত ১৬ ম্যাচে সমান আটবার করে জিতেছে দু’দল।

২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। সিরিজে টাই হওয়া দু’টি ম্যাচও সুপার ওভারে জিতেছিল ভারত।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বারের দেখায় দুইবারই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শারদুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, এবং মোহাম্মদ সামি।

নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add