for Add

আইপিএল শিরোপা যুদ্ধে কাল চেন্নাই-কলকাতা মুখোমুখি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের শিরোপা জিততে আগামীকাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও ইয়োইন মরগানের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে। ধোনি-মরগান উভয়েরই আছে বড় আসরে শিরোপা জয়ের রেকর্ড। সুতরাং এ ফাইনালে দুই অধিনায়কের কৌশলেরও প্রমাণ মিলবে।

ভারতের অধিনায়ক হিসেবে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে ধোনির। আর ২০১৯ সালে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন মরগান।

ভারতে এবারের আসর শুরুর পর করোনার প্রকোপ বেড়ে যাবার পর বাধ্য হয়েই সংযুক্ত আরব আমিরাতে স্থানন্তরিত হয় আইপিএলের বাকী ম্যাচগুলো। তবে তিন বারের চ্যাম্পিয়ন ধোনির দলটি সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে। নিশ্চিত করেছেন ফাইনাল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৪০ বছর বয়সী ধোনি। চাপে থাকলেও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার সামর্থ্য আছে ধোনির।

ভারতের সাবেক ব্যাটসম্যান ও কলকাতার দু’বারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, ‘অধিনায়কের দৃষ্টিকোন থেকে যারা চাপ সামলাতে পারেন তাদের মধ্যে ধোনিই আছেন।’

আইপিএলের আট দলের মধ্যে সপ্তম দল হিসেবে মরুর দেশে লড়াই শুরু করেছিল কলকাতা। তবে শেষ সাত ম্যাচের পাঁচটিতে জিতে প্লে-অফে জায়গা করে নেয় কলকাতা।

প্লে-অফে আসরের সেরা দুই দল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলকাতা।

কলকাতার দলের পরামর্শক অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড হাসি বলেন, মরগানের অধিনায়কত্ব দলের ফলাফলে অনেক বেশি প্রভাব ফেলেছে।

দিল্লির বিপক্ষে জয়ের পর হাসি বলেন, ‘আমার বিশ্বাস সত্যিই মরগান সত্যিই ভাল অধিনায়কত্ব করেছেন। সতীর্থদের ভাল সামাল দিয়েছেন, কৌশলগতভাবে খুব চতুর তিনি। বোলিংয়ের পরিবর্তনগুলো চোখে পড়েছে। আমি মনে করি, এসব বিষয় আমাদের সাফল্যে অবদান রেখেছে।’
আরব আমিরাতের ধীর গতির উইকেটে দারুণভাবে বোলিং পরিবর্তন করেছেন মরগান। বিশেষভাবে ওয়েস্ট ইন্ডিজের রহস্যময় স্পিনার সুনীল নারাইনকে দারুনভাবে ব্যবহার করেছেন তিনি।

ব্যাট হাতে দারুন সফল হয়েছেন ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। দলের জয়ে অবদান রেখেছেন তিনি। তবে ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি মরগান। ১৬ ম্যাচে ১২৯ রান করেন মরগান।

টুর্নামেন্টের আরব আমিরাতের পর্বে অভিষেক হয় আইয়ারের। নিজের অভিষেক ম্যাচেই দিল্লির বিপক্ষে ম্যাচে আরেক ওপেনার শুভমান গিলের সাথে ৯৬ রানের জুটি গড়েন তিনি। ম্যাচে ৫৫ রান করে সেরা খেলোয়াড় হন আইয়ার। আইয়ারকে ‘ক্লাস প্লেয়ার’ অভিহিত করে হাসি বলেন, ‘তিনি স্টিফেন ফ্লেমিংয়ের মত দীর্ঘ দেহী। আমার বিশ্বাস ক্রিকেটে তার বড় ভবিষ্যত আছে।’

সাকিব আল হাসানকে দলের বাইরে রেখে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা আন্দ্রে রাসেলকে একাদশে নিতে পারে কলকাতা। আইপিএলের পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাকিবকে সতেজ রাখতে চায় বাংলাদেশ।

চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দিচ্ছেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস। প্রায় প্রতি ম্যাচেই ভাল শুরু এনে দিচ্ছেন তারা। আগের ম্যাচে শেষ দিকে ছয় বলে তিনটি চারে অপরাজিত ১৮ রান করে চেন্নাইকে ফাইনালে তুলেন ধোনি। দিল্লিকে হারিয়ে নবমবারের মত ফাইনালে উঠে চেন্নাই।

গেল বছর প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই। এ ব্যাপারে ধোনি বলেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা তাদের পারফরমেন্সের উন্নতি ঘটাতে কঠোর পরিশ্রম করেছেন। ধোনি বলেন, ‘এ কারণেই আমরা এ মৌসুমে শক্তিশালী রূপে ফিরে এসেছি।’

মরগান ভাল করেই জানেন-দুবাইতে দারুণ এক ফাইনালের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। তবে এটাও জানেন বিস্ময়করভাবে আইপিএলের শিরোপা জিততে পারেন।

মরগান বলেন, ‘আমরা আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের বিপক্ষে খেলতে যাচ্ছি। যেকোন কিছুই ঘটতে পারে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add