for Add

জাগো টি-টোয়েন্টি বিশ্বকাপ পোর্টালের উদ্বোধন

আর মাত্র তিনদিন। তারপরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে দর্শকদের আগ্রহ-উদ্দীপনার কমতি নেই।

দর্শকদের সেই আগ্রহের কথা মাথায় রেখেই এবারও বিশেষ আয়োজন রাখছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম। প্রযুক্তির কল্যাণে বিশ্বকাপকে পাঠকের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া কিংবা এক ক্লিকেই যেন বিশ্বকাপের আদ্যোপান্ত সব খবর জানতে পারেন ক্রীড়াপ্রেমীরা, সে লক্ষ্য সামনে রেখে জাগো নিউজ তৈরি করেছে বিশ্বকাপ নিয়ে বিশেষ পোর্টাল।

আজ (বুধবার) প্রাণ সেন্টারের অডিটোরিয়ামে বিশ্বকাপ নিয়ে জাগো নিউজের বিশেষ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্রমুখ।

জাগো নিউজের সহকারী সম্পাদক ড. হারুন রশীদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক, জাগো নিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবুসহ বাংলাদেশের প্রথিতযশা ক্রীড়া লেখক ও সাংবাদিকরা।

বিশ্বকাপ নিয়ে বিশেষ পোর্টাল উদ্বোধন করে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রথমেই জাগোনিউজ২৪.কম’কে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটি বিশেষ আয়োজনে এত তথ্যবহুল খবরাখবর যে থাকতে পারে, তা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। বিশ্বকাপ উপলক্ষে এতধরনের তথ্য এখানে আছে যে, আমরা যেখানেই থাকি তাৎক্ষণিকভাবে সেটা জানার সুযোগ আছে। সুযোগটি করে দেয়ার জন্য আমি জাগোনিউজ২৪.কমকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘আশা করি, এই বিশেষ পোর্টালের মাধ্যমে কোটি কোটি দর্শক এখান থেকে তথ্যে জানতে পারবে। অনেকে মনে মনে ভাবে, এত তথ্য কই পাব, কোথায় পাব। আমিও অনেক সময় বোর্ডে ফোন করে খবর জানতে চাই, ওই তথ্যটা জানি কে? আজকে কারা জিতল। তবে এখন থেকে হয়তো আর কাউকে ফোন করতে হবে না। এক ক্লিক করে ঢুকেই আমরা জাগো নিউজ থেকে সেই তথ্যগুলো পেয়ে যাব। এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের সঙ্গে আমাদের সম্পৃক্ত করায় জাগো নিউজকে আমি তাই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

‘একটি প্রতিষ্ঠান এত অল্প সময়ে, এত বড় উচ্চতায় উঠে গেছে। একঝাক অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকরা এখানে আছেন, যাদের নিরলস পরিশ্রমে এত সফলতা আনতে পেরেছেন । আসলে আমি মনে করি এত তথ্য দেয়া, এটা তাদেরই সফলতারই বহিঃপ্রকাশ।’

প্রযুক্তিবান্ধব পরিবেশে যেন ভক্ত-সমর্থকরাও অনলাইনের মাধ্যমে বিশ্বকাপে মেতে উঠতে পারেন, সব ব্যবস্থাই রাখা হয়েছে জাগো নিউজের বিশেষ আয়োজনে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add